বাগডোগরার সিঙ্গিজোড়া থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ৩
Brown sugar worth lakhs recovered from Bagdogra's Singijora

Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি ব্লকের বাগডোগরার সিঙ্গিজোড়া চা বাগান এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ। এরপর সেখানে একটি বাইকে থাকা তিনজনকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এরপরে খবর দেওয়া হয় ম্যাজিস্ট্রেটকে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার মাপা হয়। ধৃতদের নাম ইমরান শেখ(১৯) রমজান শেখ (১৯) এবং বিমল ঘোষ। ধৃত ইমরান, রমজান মালদার কালিয়াচকের বাসিন্দা ও বিমল নকশালবাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৮১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধারা হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এবং ব্রাউন সুগার নকশালবাড়ির বাসিন্দা বিমলের কাছে হাত বদলের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। পাচারে ব্যবহৃত একটি নম্বর প্লেট বিহীন মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।






