রাজ্যের খবর

Bolpur: বোলপুরে একই রাতে পরপর তিন দোকান সহ হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি

জানা গিয়েছে রাত্রে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর গভীর রাতে চোরের দল এসে দোকানের এডবেস্টার ভাঙে।

Truth of Bengal: বোলপুর (Bolpur) থানার অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরী বাসস্ট্যান্ড এলাকায় ফের ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা। গভীর রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। চোরের দল শুধু দোকানেই নয়, হাত বাড়িয়েছে পাশের হনুমান মন্দিরেও। ভেঙে দিয়েছে প্রণামি বাক্স, নিয়ে গেছে দান করা নগদ টাকাও।

[আরও পড়ুনঃ Satellite Pollution: স্যাটেলাইট ইন্টারনেটের সুফলে দিতে হবে মাসুল]

জানা গিয়েছে রাত্রে দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর গভীর রাতে চোরের দল এসে দোকানের এডবেস্টার ভাঙে। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ। সকালে দোকান খুলতেই দেখে উপরের অ্যাড্রেসটা ভাঙ্গা এবং দোকানের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাল চুরি গেছে বলে অনুমান করছে দোকানের মালিকেরা। পাশাপাশি হনুমান মন্দিরের প্রনামি বক্স ভেঙে টাকাপয়সা নিয়ে যায় চোরের দল।(Bolpur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

স্থানীয় মানুষজনরা জানিয়েছেন দিন কয়েক আগে একই এলাকায় একটি সোনার দোকানেও চুরি হয়। ফের আবারও এই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজনরা। (Bolpur)

Related Articles