Bakreshwar Pilgrimage: শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের ভিড় বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে
Bakreshwar Pilgrimage sees huge devotees at Dubrajpur’s Sati Peeth temple on Shravan Monday, amid tight security
Truth Of Bengal: বীরভূমের, পার্থ দাস: ৫১ পীঠের আরেক সতী পীঠ বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর শিব মন্দির। মূলত এই বক্রেশ্বর শিব মন্দির বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর থানার অধীনে অবস্থিত(Bakreshwar Pilgrimage)। শীতকালে যেমন এই বক্রেশ্বরে গরম জলের স্নান করা ভিড় জমে তেমনি ভিড় হয় এই শ্রাবণ মাসে শ্রাবণের প্রথম সোমবার থেকে লম্বা লাইনে উচ্ছে ভরা কচিকাঁচা ভক্তের ভিড়ে প্রতীক্ষা করে জল ঢালছে ভক্তরা।
[আরও পড়ুনঃ Bolpur: বোলপুরে একই রাতে পরপর তিন দোকান সহ হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি]
এবারে প্রথম উদ্যোগ নিয়েছে মন্দির কমিটি সহ-প্রশাসন রাত্রি দুটো থেকে খুলে দেয়া হবে শিব মন্দিরের গর্ব গৃহ। তবে প্রথম সোমবারে এত ভিড় হবে আশা করতে পারেনি পুলিশ প্রশাসন থেকে মন্দির কমিটির পুরোহিতরা এবং সদস্যরা(Bakreshwar Pilgrimage)। যেখানে এই শিবরাত্রি এবং শ্রাবণের জল ঢালাকে কেন্দ্র করে একাধিক কড়া নিরাপত্তা পাশাপাশি এবারে প্লাবনের প্রথম সোমবারের ভক্তদের বিভিন্ন রাজ্যের জেলা থেকে আসা ভিড়ে যাতে কোনভাবেই অপ্রীতিকর ঘটনা বা চুরি ছিনতাই না ঘটে সেই লক্ষ্য করে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সকাল থেকেই দুবরাজপুর থানার পুলিশের মোতায়ন করা রয়েছে মহিলা পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার। শ্রাবণের প্রথম সোমবার পায়ে হেঁটে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে এই বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরের(Bakreshwar Pilgrimage)। তবে বিগত বছরের তুলনায় এ বছরে ভক্তদের জল ঢালার শিবের মাথায় ভিড় বৃদ্ধি হওয়াতে খুশি বক্কেশ্বর মন্দির কমিটি থেকে পুরোহিত সমাজ।






