পুলিশকে কুকথা মামলা: অনুব্রতর আগাম জামিনের আবেদনে সাড়া মহকুমা আদালতের
সোমবার বোলপুর মহকুমা আদালতে নিজের ভুল স্বীকার করেন তিনি। সেই সঙ্গে আগাম জামিনের আবেদনও করেছেন অনুব্রত মন্ডল।
Truth Of Bengal: চলতি বছরের মে মাসে গুরুতর অভিযোগ উঠেছিল তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মন্ডলের নামে। অভিযোগ ছিল, একজন পুলিশ অফিসারকে (Police Case) তিনি ফোনে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। সেই মামলায় এবার নিজেই আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা। সোমবার বোলপুর মহকুমা আদালতে নিজের ভুল স্বীকার করে আগাম জামিনের আবেদনও করেছেন। শুনানির পরবর্তী পর্বে অনুব্রতর জামিন মঞ্জুর করে মহকুমা আদালত। এদিন এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে আদালত।
[আরও পড়ুন: Neymar Santos: ব্রাজিলীয় লিগে হাফডজন গোলে হারের মুখ দেখল নেইমারের স্যান্টোস]
বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। এমনই অভিযোগকে ঘিরে সোরগোব শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। ক্ষমতা দেখিয়ে পুলিশ আধিকারিককে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি (Police Case)। হুমকি-সহ আইসির ওপর চাপ সৃষ্টি করার অভিযোগও উঠেছে দাপুটে নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এফআইআর দায়েরের পর কত কাণ্ড হয়ে যায়।
[আরও পড়ুন: Flood Alert: উত্তর ভারতজুড়ে হরপা বানের তাণ্ডব! বানভাসি হতে পারে দিল্লি, জারি সতর্কতা]
অভিযোগ দায়েরের পর থানায় এসে নির্দেশ অনুযায়ী তিনি হাজিরাও দেন। যদিও সে সময় সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, তিনি কোন হুমকি দেননি। সেই সঙ্গে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এক জনকে মেরে হাত-পা ভেঙে দিয়েছে আইসি, সেই বিষয়েই তাঁকে ফোন করেন অনুব্রত। কিন্তু তাঁর কোন কথা না শুনেই তুই সম্বোধনে কথা বলে ফোন কেটে দেন অনুব্রত। এবার মহকুমা আদালতে নিজের স্বীকার করলেন সবটা। সঙ্গে আগাম জামিনেরও আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এবার সেই জামিন মঞ্জুর করল বোলপুর মহকুমা আদালত।






