রাজ্যের খবর

Rehab Tragedy: বোলপুরের বল্লভপুরে নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিক্ষোভ থানায়

A distressing incident in Bolpur’s rehab center—family questions the death of a patient in the toilet, alleging police negligence and hush-up.

Truth Of Bengal: বোলপুরের একটি নেশা মুক্তি কেন্দ্রে গতকাল দুপুর তিনটেয় ঘটে এক হৃদয়বিদারক ঘটনা(Rehab Tragedy)। জামবুনির বাসিন্দা মনু হাজরা, যিনি কিছুদিন আগে এই কেন্দ্রটিতে ভর্তি ছিলেন, সেখানে নিজেই আত্মহত্যা করেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

[আরও পড়ুনঃ India Pakistan: ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আমেরিকার নজর, মন্তব্য মার্কিন বিদেশমন্ত্রীর]

পরিবারের অভিযোগ, দুপুর ৩ টেয় এমন ঘটনা ঘটলে কেন আমাদের কিছু জানানো হয়নি? পুলিশ কীভাবে মৃতদেহ উদ্ধার করে সিয়ান-১ হাসপাতালে পাঠিয়ে দিতে পারে— সেই বিষয়ে একটুও অবহিত হয়নি পরিবার,” অভিযোগ করেন তারা(Rehab Tragedy)।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তারা প্রশ্ন তুলেছেন, “আমাদের ছেলে কি সত্যিই নিজে আত্মহত্যা করেছেন, নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে(Rehab Tragedy)?” এছাড়া পরিবারি অভিযোগ, “পুলিশ ৫০ হাজার টাকার বিনিময়ে কাজটি করেছে,”— এই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার সামনে পরিবারের লোকজন অবস্থান গ্রহণ করে তীব্র প্রতিবাদ করেন।

পুলিশ বা কেন্দ্র কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই অভিযোগে মন্তব্য করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

Related Articles