দেশ

CM Siddaramaiah: বড় চাপে সিদ্দারামাইয়া, যেতে পারে মুখ্যমন্ত্রীর চেয়ার

কংগ্রেস হাই কমান্ডের তরফে তাঁর প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে—দলের অন্দরে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

Truth of Bengal: কর্ণাটকের মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়াকে হুঁশিয়ারি কংগ্রেস হাই কমান্ডের। কংগ্রেস হাই কমান্ডের তরফে তাঁর প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে—দলের অন্দরে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ মানা না হলে মুখ্যমন্ত্রীর পদ থেকেই সরে যেতে হতে পারে সিদ্দারামাইয়াকে। অর্থাৎ, কংগ্রেস হাই কমান্ড সাফ জানিয়ে দিয়েছে—এই মুহূর্তে দুর্নীতি মোকাবিলাতেই অগ্রাধিকার দিতে হবে মুখ্যমন্ত্রীকে (CM Siddaramaiah)।

আরও পড়ুনঃ Bengal College Admission Surge: ফের শিক্ষাক্ষেত্রে বাংলার জয়, পোর্টালে আবেদন বৃদ্ধি ভিন রাজ্যের পড়ুয়াদের

প্রসঙ্গত, কর্ণাটকে কংগ্রেসের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন দলের হেভিওয়েট নেতা ডিকে শিবকুমার। তা সত্ত্বেও তাঁকে মুখ্যমন্ত্রী না করে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়, যা দলীয় অন্দরে বিভাজনের জন্ম দেয়। একাংশ স্পষ্টই শিবকুমারের পক্ষ নিয়েছিলেন। অনেকে মনে করেন, এই সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারেননি ডিকে। প্রকাশ্যে তিনি কিছু না বললেও, পর্দার আড়ালে রাজনৈতিক চাল চালছেন বলেই জল্পনা রাজনৈতিক মহলে। এদিকে, কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন বেশ কয়েকজন বিধায়কও। সরকার পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা দলের জন্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছেন। এর ফলে কংগ্রেসের ভিতরেই চাপ তৈরি হচ্ছে (CM Siddaramaiah)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

দু’বছর আগে কর্ণাটকে অতিরিক্ত দুর্নীতির অভিযোগে জনতা বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। সেই ক্ষোভেই আবার ক্ষমতায় ফেরে কংগ্রেস। কিন্তু অভিযোগ, এখন সেই একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে কংগ্রেস সরকারের বিরুদ্ধেও। সরকারে এসেও পরিবর্তনের বদলে দুর্নীতির সংস্কৃতি বজায় রাখায় ক্ষুব্ধ কংগ্রেস হাই কমান্ড। ফলে দলীয় ভাবমূর্তি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিয়েছে হাই কমান্ড। তিন মাসের সময়সীমার মধ্যে যদি সিদ্দারামাইয়া দুর্নীতি সংক্রান্ত তদন্ত শেষ করে রিপোর্ট না দেন, তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে পারেন বলেই হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব (CM Siddaramaiah)।

Related Articles