রাজ্যের খবর

Paschim Medinipur: বন্যায় ডুবেছে শতাধিক স্কুল! বন্ধ পড়াশোনা  

মহকুমা প্রশাসনের তরফে জানা গেছে, ঘাটাল, চন্দ্রকোনা  দাসপুর এলাকাতে ২০০-র মতো হাই স্কুল , প্রাথমিক বিদ্যালয় একাধিক ICDS স্কুলগুলি জলের তলায় চলে গিয়েছিল।

Truth of Bengal:  বর্ষার শুরুতেই ঘাটালে বানভাসি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত বিস্তীর্ণ অংশ। যার জেরে ডুবে যায় পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটাল, চন্দ্রকোনা, ছাড়াও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনা থেকে জল কমলেও ঘাটাল পুর এলাকা সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন, রাস্তাঘাট জলের তলায়। এখানে ডিঙি বা নৌকায় যাতায়াতের একমাত্র মাধ্যম। বৃষ্টি কমলেও এখনও ঘাটালের মানুষকে জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিছু জায়গায় জল কমেছে,তবে বেশিরভাগ এলাকা  এখনও জলের তলায়। । মহকুমা প্রশাসনের তরফে জানা গেছে, ঘাটাল, চন্দ্রকোনা  দাসপুর এলাকাতে ২০০-র মতো হাই স্কুল , প্রাথমিক বিদ্যালয় একাধিক ICDS স্কুলগুলি জলের তলায় চলে গিয়েছিল। বন্যা জল কমতে শুরু করলেও এখনও  একাধিক স্কুল জলের তলায়, পড়াশোনা নিয়ে চিন্তিত স্কুল পড়ুয়ারা।

[আরও পড়ুনঃ Skeleton Discovery: পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল! দ্বিতীয় স্বামীর খোঁজে পুলিশ]

এ বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “স্কুলগুলি ডুবে গিয়েছিল। স্কুলগুলিকে দ্রুত যাকে ছন্দে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছি। ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। বহু স্কুল এখনো ডুবে রয়েছে বন্যার জলে। শিক্ষা দফতরকে সমস্ত রিপোর্ট পাঠানো হচ্ছে। মানুষজন চাইছেন দ্রুত ছন্দে ফিরুক ঘাটাল।” (Paschim Medinipur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকা-সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে ঘাটাল পুর সুস্বাস্থ্য কেন্দ্র, রাজ্য সড়ক, ঢালাই রাস্তা-সহ একাধিক ঘরবাড়ি ও বিঘের পর বিঘে কৃষি জমি। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন নৌকা ও ডিঙি করে যাতায়াত করছেন। ফলে চরম সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার মানুষজন।

 

Related Articles