রাজ্যের খবর

Muriganga: মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবছে বাংলাদেশি বার্জ, জলদূষণের আশঙ্কায় সাগরের বাসিন্দারা

তার মধ্যেই একটি বার্জ গিয়ে ওই ডুবে যাওয়া বার্জের আট জন কর্মীকে উদ্ধার করে এনে তাদেরকে রাখে অন্য বার্জে ।

Truth of Bengal:বিপন্ন মুড়িগঙ্গা,উদ্বিগ্ন মত্স্যজীবীরা। বারবার দূষণের কবলে পড়ছে  মুড়িগঙ্গা নদী। গত ১৫ফেব্রুয়ারি, সাগরের ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ এমভি সি ওয়ার্ল্ড মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করে। বার্জে থাকা বিপুল পরিমাণ ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দূষণের ছায়া।  দক্ষিণ 24 পরগনার হাতানিয়া দোয়ানিয়া নদীটি পেরিয়ে গেলেই মুড়িগঙ্গা নদী। ১৭তারিখে মুড়িগঙ্গা  নদীতে তলা ফুটো হয়ে  ডুবে যায় বাংলাদেশি একটি বার্জ-এর । (Muriganga)

[আরও পড়ুনঃ Drug Prevention: প্রেসক্রিপশন ছাড়াই ব্যথার বা ঘুমের ওষুধ ব্যবহার করেন? কতটা ক্ষতিকর জানেন]

বাংলাদেশী বার্জের আশেপাশে ছেয়ে আছে বহু বার্জ। তার মধ্যেই একটি বার্জ গিয়ে ওই ডুবে যাওয়া বার্জের আট জন কর্মীকে উদ্ধার করে এনে তাদেরকে রাখে অন্য বার্জে । ভারতীয় জলসীমা আইন অনুযায়ী তারা বার্জের  মধ্যে থাকলেও তাদের খাওয়া-দাওয়া সবকিছু ভারতীয় এজেন্সি তাদের পাঠিয়ে দিচ্ছে ওই বার্জে। বার্জের মধ্যে থাকা তেলের ব্যারেল থেকে তেল বেরিয়ে আসায় বেঁধেছে বিপত্তি।একদিকে তেল আর অন্যদিকে ছাই থাকায় দূষণের মাত্রা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন মত্স্যজীবীরা।তাতে মাছ মারা যাওয়ার আশঙ্কাও করেছেন তাঁরা।(Muriganga)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

জাহাজ থেকে বেরিয়ে আসছে তেল আর ছাই।  ডুবন্ত জাহাজের তলা চড়ায় ঠেকে যাওয়ায় জাহাজটি  একদিকে কাত হয়ে আছে. এলাকার জল একেবারে ঘোলা হয়ে পড়েছে। মৎস্যজীবীদের ধারণা দূষিত জলের মাছ বাজারে বিক্রি হলেও তার থেকে ক্ষতির মুখে পড়বে মানুষ।তাই অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বাংলাদেশের জাহাজের নাবিকও এখন অসহায় অবস্থায় রয়েছেন।কী করবেন ভেবে পাচ্ছেন না। দূষণের হাত থেকে মুড়িগঙ্গাকে বাঁচাতে প্রশাসন এই জাহাজটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা করুক,চাইছেন মত্স্যজীবী থেকে জেলার মানুষ।

 

 

 

 

 

Related Articles