Bangladesh Arrest: খড়িবাড়িতে আটক বাংলাদেশি নাগরিক, কী কারণে অনুপ্রবেশ?
শনিবার রাতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের টহলদল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে ৩৯ বছরের মহৎ চন্দ্র নামে এক ব্যক্তিকে।
Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার সীমান্তবর্তী এলাকায় ফের ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। শনিবার রাতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের টহলদল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে ৩৯ বছরের মহৎ চন্দ্র নামে এক ব্যক্তিকে। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে (Bangladesh Arrest)।
আরও পড়ুনঃ Security Ban: বিধানসভার ভেতরে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নয়
সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই তাঁকে জেরা শুরু করে জওয়ানরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে, প্রায় দু’মাস আগে এক বাংলাদেশি দালালের সাহায্যে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর একাধিক জায়গায় অবস্থান পরিবর্তন করে শেষমেশ ভারত-নেপাল সীমান্ত এলাকায় আশ্রয় নেন।
খড়িবাড়ি থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কেন এবং কী উদ্দেশ্যে ওই বাংলাদেশি ভারতে প্রবেশ করলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে এই দিকেই নজর দেওয়া হচ্ছে। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে (Bangladesh Arrest)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, গত দু’মাসে একাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকে আটক করা হয়েছে। ফলে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, ভারত-বাংলাদেশ ও ভারত-নেপাল সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে (Bangladesh Arrest)।






