কলকাতা

Security Ban: বিধানসভার ভেতরে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নয়

সোমবার থেকেই বিধানসভার গেটে ঝোলানো হয়েছে নোটিশ।

Truth Of Bengal: এবার থেকে বিধানসভার মধ্যে কোন বিধায়ক বা মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর প্রবেশ নিষেধ করা হলো। সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। সোমবার থেকেই বিধানসভার গেটে ঝোলানো হয়েছে নোটিশ।(Security Ban)

আরও পড়ুনঃ Bengal Rain: সাময়িক বিরতির পর ফের দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের সতর্কতা! বাদ নেই কলকাতাও?

বিধানসভার সচিবের নির্দেশ, এখন থেকে কোন বিধায়ক বা মন্ত্রী তাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার রক্ষীকে বিধানসভার মধ্যে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার মধ্যে নিরাপত্তা যেটা রয়েছে সেটাই যথেষ্ট। ভারতীয় জনতা পার্টির বিধায়করা কেন্দ্রীয় নিরাপত্তা পান।(Security Ban)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অনেকদিন আগে থেকেই সেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী দের বিধানসভার মধ্যে প্রবেশ নিষেধ হয়েছে। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। এরপরেই সোমবার পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোন বিধায়ক বা মন্ত্রী তাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষ্মী নিয়ে প্রবেশ করতে পারবেন না বিধানসভার মধ্যে।(Security Ban)