রাজ্যের খবর

লোকসভা নির্বাচন সমাপ্ত হতেই রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স-ফেস্টুন খুলছে পুরসভা

As soon as the Lok Sabha elections are over, the municipality is unfurling the flags and flex-festoons of the political parties

The Truth Of Bengal, সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: দৃশ্য দূষণ রোধে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে রাস্তার পাশে লাগানো রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স খুলে নেবার কাজ শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। রবিবার সকাল থেকেই পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা ট্রাক্টর সহ শহরের রাস্তায় ঘুরে ঘুরে পতাকা-ফ্লেক্স খোলার কাজ করছেন।

লোকসভা ভোট প্রচারের লাগানো রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স যেমন সরানো হচ্ছে। তেমনি, শহরের রাজপথে পথবাতির খুঁটিতে অনুমতি ছাড়াই লাগানো বানিজ্যিক বিজ্ঞাপনের ফ্লেক্স খুলে নিচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা।
সারাদেশে মতোই শনিবার সমাপ্ত হয়েছে শেষ দফার ভোটগ্রহণ। এপ্রিল মাসের ২৬ তারিখ রায়গঞ্জ লোকসভা আসনের ভোটগ্রহণ হয়েছিল।

একমাসের বেশি সময় আগে ভোটগ্রহণ হলেও রাস্তার পাশে এখনো রয়ে গেছে রাজনৈতিক দলের পতাকা ও ফ্লেক্স-ফেস্টুন। পুরপ্রধান রামনিবাস সাহা জানান, ভোট সমাপ্ত হওয়ার পর পতাকা ও ফ্লেক্স সরিয়ে নিতে কিছুদিন সময় দেওয়া হয় রাজনৈতিক দলগুলোকে। শহর পরিচ্ছন্ন রাখতেই এরপর পুরসভার তরফে পতাকা ও ফ্লেক্স খুলে নেওয়া হচ্ছে।

Related Articles