রায়গঞ্জের শুরু হল ৪ দিন ব্যাপী নাট্যোৎসব, উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক পাল
4-day theatre festival begins in Raiganj, MP Kartik Pal present
Truth Of Bengal: উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ নাটকের শহর এই শহরে বেশ কিছু নাট্য দল রয়েছে যারা সুনামের সাথে নাটক চর্চা চালিয়ে যাচ্ছে।সোস্যাল মিডিয়ার দাপাদাপিতে থিয়েটার থেকে এখন অনেকেই মূখ ঘুরিয়ে নিচ্ছে। যাতে থিয়েটারের প্রতি মানুষের আকর্ষণ না কমে সেই কারণে রায়গঞ্জের শুরু হল ৪ দিন ব্যাপী রাই নাট্যোৎসব। শুক্রবার রাতে ইন্সটিটিউট হলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে রাই উৎসবের উদ্বোধনয় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী,বিশিষ্ট নাট্যকার জয়েস ল, ইস্টটিটিউটের নাটক বিভাগের সম্পাদক নিলাদ্রী সরকার সহ বিশিষ্টনেরা। আগামী ৯ জুন প্রর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্য দল গুলি নাটক মঞ্চস্থ করবে। ৪ দিন ব্যাপী রাই নাট্য উৎসবকে ঘিরে প্রথম দিন থেকেই নাট্য প্রেমী মানুষেরা ভীড় জমায় রায়গঞ্জের ইস্টটিটিইট হলে।
রায়গঞ্জ, কালিয়াগঞ্জের যে সমস্ত গুণী নাট্য-ব্যক্তিত্ব নিয়মিত অভিনয় করে চলেছেন, তাদের প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা জানাই। শুক্রবার রায়গঞ্জের মহারানী স্নেহলতা হল বা ইনস্টিটিউট মঞ্চে “রাই নাট্যোৎসব-২০২৫”- এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি পাশে বসা নাট্য ব্যক্তিত্বদের অভিবাদন জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট-এর প্রযোজনায় জয়েস ল নির্দেশিত নাটক “প্রতিচ্ছবি”। রাত ৮ টায় শুভাশিস চক্রবর্তী নির্দেশিত কালিয়াগঞ্জের যাত্রিক নাট্যগোষ্ঠীর প্রযোজনায় “বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে” মঞ্চস্থ হল। ৭ জুন, শনিবার সকাল ১১ টায় মঞ্চস্থ হল রায়গঞ্জ ইনস্টিটিউট নাট্য গোষ্ঠীর প্রযোজনায়, সুকুমার বাড়ুই-এর সঞ্চালনায় “নাটকের বৈঠকি আড্ডা”।
এদিনই সন্ধ্যে সাতটায় বসছে-বারাসাতের অনুশীলনী নাট্যগোষ্ঠীর প্রযোজনায় ও বিজয় মুখোপাধ্যায়ের নির্দেশনায় নাটক ধর্মনগর মঞ্চস্থ হবে। এদিনই রাত ৮ টায় মঞ্চস্থ হবে কলকাতার নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত ও জয়েস ল নির্দেশিত নাটক “নষ্ট তারার গল্প”। আগামী ৮ জুন, রবিবার বিকেল পাঁচটায় মালদার অন্যরঙ্গ নাট্যগোষ্ঠীর প্রযোজনায়, সৌমেন ভৌমিক নির্দেশিত নাটক ‘সে ও রাজনীতি ‘মঞ্চস্থ হবে। রবিবার সন্ধ্যে সাতটায় কলকাতার নান্দীরঙ্গ নাট্যগোষ্ঠীর প্রযোজনায় ও তিতাস বন্দ্যোপাধ্যায় ঠাকুর নির্দেশিত নাটক রক্তকরবী মঞ্চস্থ হবে। আগামী ৯ জুন, সোমবার সন্ধ্যে সাতটায় কলকাতার সংলাপ নাট্যগোষ্ঠীর প্রযোজনায় “দেবাশীষ” নির্দেশিত নাটক “হুলস্থুল” মঞ্চস্থ হবে। তবে রায়গঞ্জের ইনস্টিটিউট কর্মকর্তাদের তরফে অরিজিৎ ঘোষ-সহ সমস্ত কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।






