চৈত্র সংক্রান্তিতে উৎসবের মেজাজ, গাজনে মেতেছে আরামবাগ
Arambagh is in a festive mood on Chaitra Sankranti

The Truth of Bengal: চৈত্র সংক্রান্তিতে রাজ্যজুড়ে গাজনের উৎসব। উৎসবে মেতেছেন আপামর বাঙালি। এলাকা বিশেষে ভিন্ন ভিন্ন নামে চৈত্র সংক্রান্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। হুগলির আরামবাগে গাজন উৎসব ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসবের মেজাজ।
গাজনের বাজনা বেজে উঠতেই মেতে উঠেছে গ্রামবাসীরা। প্রতি বছরের মত এবছরও আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রামে অনুষ্ঠিত হয় গাজন। বাবা হটনাগরের মন্দির সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই গাজন। সন্ন্যাসী সহ গ্রামবাসীরা সকলেই মেতে ওঠেন গাজনের অনুষ্ঠানে।
শনিবার সকালে বান ফোঁড়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শালেবর অর্থাৎ পেরেকের উপর শুয়ে থাকে সন্ন্যাসীরা এবং তাদের নিয়ে নাচতে নাচতে গ্রাম পরিক্রম করেন গ্রামবাসীরা। বিকেল থেকে শুরু হয় চড়কের অনুষ্ঠান। বহু বছর ধরে হয়ে আসছে হটনাগরের গাজন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই গ্রামের গাজন দেখতে ভিড় জমান। এলাকায় কথিত আছে হটনাগর ভোলে বাবা অনেক জাগ্রত।






