রাজ্যের খবর

ডিম নিয়ে তর্ক, বন্ধুর লাঠির ঘায়ে মৃত্যু! চাঞ্চল্য আরামবাগে

সৌভিক গোস্বামী, আরামবাগ: জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়াদাওয়া। সেই সময় সামান্য ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্য়ে বচসা বাধে। তার জেরে বন্ধুর হাতে খুন হলেন আরেক বন্ধু। এমনটাই অভিযোগ পরিবারের।শুক্রবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটের কামারপুকুরে।

আরও পড়ুন: ১১ রান করেই হিটম্যানকে টপকে গেলেন বাবর

জানা যায়, মৃতের নাম রামচন্দ্র ঘোষাল (২৬)। কামারপুকুরের লাহাবাজারে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল। রাত দেড়টা নাগাদ বিসর্জনের পর ক্লাবের সামনে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। সেখানে ডিম খাওয়া নিয়ে রামচন্দ্রের সঙ্গে কয়েকজনের বচসা হয়। তারপর খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ফের বচসা শুরু হয়। তখনই রাজু মাইতি নামে এক বন্ধু রামচন্দ্রকে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করে। পরিবারের লোকজন তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কয়েকদিন আগেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশ সুপার এসে নজরদারির জন্য একাধিক সিসিক্যামেরার উদ্বোধন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে গোঘাট থানার পুলিশ।

Related Articles