DVC: রাজ্যকে না জানিয়েই ফের জল ছাড়ল ডিভিসি
রাজ্য সরকার ঘাটালে প্লাবন পরিস্থিতির কথা মাথায় রেখে ঘাটাল রাজ্য সড়কে বিকল্প যানের ব্যবস্থা করা হয়েছে,চলছে নৌকা।
Truth of Bengal: বাংলার সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) জল ছাড়ে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই বাড়তি জল ডিভিসি ছেড়ে দেয়। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন। সুষ্ঠু সমাধানের জন্য জলাধার সংস্কারের দাবি তুলেছেন।কেন্দ্রীয় সংস্থা সেকথায় কান না দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। প্লাবনের জেরে রাজ্যের কৃষকদের ফসল মাঠে মারা যায়,ঘাটালের ব্যবসায়ীদের কারবার লাটে ওঠে।পড়ুয়া থেকে সমাজের সব অংশের মানুষের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় সংস্থার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের অসুবিধার কথা মাথায় রেখে আগাম জানানোর দাবিও রাখেন তিনি। কে শোনে কার কথা ?
[আরও পড়ুনঃ Mahua-Kalyan: “শুয়োরের সঙ্গে….”, কল্যাণকে কটাক্ষ করে একি বললেন মহুয়া? দেখুন ভিডিয়ো]
রাজ্য সরকার ঘাটালে প্লাবন পরিস্থিতির কথা মাথায় রেখে ঘাটাল রাজ্য সড়কে বিকল্প যানের ব্যবস্থা করা হয়েছে,চলছে নৌকা। ঘাটাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডে যেখানে রাজ্য সড়কের উপর দিয়ে যাত্রীবাহী গাড়ি চলে সেখানে এখন চলছে নৌকা। প্লাবিত ঘাটালের শহর ও গ্রামীণ এলাকা ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি।(DVC)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
একদিকে বৃষ্টি অন্যদিকে জল ছাড়াই ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত। প্রাইমারি হাই স্কুল মিলিয়ে প্রায় ৫০ টি ৬০টি আইসিডিএস কেন্দ্র জলের তলায়। বন্ধ পঠন পাঠন। অন্যদিকে, টানা বর্ষণ ও দফায় দফায় ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ভাসছে মাড়োখানা পঞ্চায়েতের পানশিউলি, ঢলডাঙা, সুন্দরপুর, হানুয়া ও মাড়োখানা গ্রাম। এই এলাকায় কোমড় সমান জল গ্রামের রাস্তায়। এর ফলে বিপাকে পড়তে হয়েছে স্কুল ছাত্র ছাত্রীদের। মাঝে কয়েক দিন স্কুল খোলা থাকলেও প্রায় এক মাস ধরে বন্ধ স্কুল। ডিভিসির কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য বাংলার মানুষকে মাসুল দিতে হবে সেই প্রশ্ন রয়েই গেছে।(DVC)






