ডোমকলের পর রেজিনগরেও বিস্ফোরণ, তাজা বোমা উদ্ধার পুলিশের
এক ব্যক্তির নিখোঁজের অভিযোগ, মৃত ১ ব্যক্তি
Truth Of Bengal: ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। ডোমকলের পর এবার রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এল। শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগর থানার (Murshidabad) ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা।
আরও পড়ুনঃ পেভার ব্লকে রাস্তার ধস! বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীরা
স্থানীয়দের দাবি, এদিন গভীর রাতে ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। যদিও এখনও কোন দেহ উদ্ধার হয়নি। ঘটনাস্থলে পড়ে রয়েছে তাজা রক্ত। প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদে কেন বারবার এই ধরণের ঘটনা ঘটছে? ঘটনার পর থেকেই নিখোঁজ তকিপুরের বাসিন্দা উসমান বিশ্বাস নামে এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায়। (Murshidabad)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পুলিশের প্রাথমিক অনুমান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে পুলিশ। এলাকা ঘিরে রাখে পুলিশ। বোম নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। এই ঘটনায় তদন্তে নেমে দু’জনকে আটক করে পুলিশ। তাদের নাম ওয়াজ করিম সেখ, বাড়ি রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায়। আর একজনের ব্নাম নবাব সেখ, বাড়ি বেলডাঙ্গা থানার মিরজাপুর এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানতে পারা যায় মৃতদেহ গঙ্গার ধারে পুঁতে রাখা হয়েছে এবং সেখানে গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশের জিঞ্জাসাবাদ ধৃতরা স্বীকার করে তারা সেখানে সকেট বোমা তৈরিতে করছিল। সামান্য বিষয় কে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হওয়ায় তারা তাকে হত্যা করে। এবং তারপর দেহটি গঙ্গার ধারে লুকিয়ে রেখেছিল।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ডোমকল। মৃত্যু হয় এক মহিলার। তার পরপরই এবার বিস্ফোরণের ঘটনা ঘটল রেজিনগরে। জানা যায়, এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। (Murshidabad)






