খেলা

“অনেককিছু শিখেছি” ক্যারিবিয়ানদের প্রথম টেস্টে হারিয়ে অধিনায়কত্ব নিয়ে জানালেন গিল

ভারতের বোলারদের মধ্যে সিরাজ পান চারটি, বুমরাহ তিনটি, কুলদীপ দুটি এবং ওয়াশিংটন একটি উইকেট।

Truth Of Bengal: “অনেককিছু শিখেছি” অধিনায়ক হিসেবে এই পর্যন্ত কি শিখলেন শুভমান গিল, এবার তা জানালেন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। জিটি অধিনায়কের বক্তব্য, এখনও তাঁরা দল হিসেবে শেখার জায়গাতেই রয়েছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে যতদিন তাঁরা অভিজ্ঞতা থেকে শিখবেন, ততই ম্যাচের ইতিবাচক দিকে থাকবেন।(Shubman Gill)

শুভমান গিল বলেন, “অনেককিছু শিখেছি। তার মধ্যে দু-একটা বলা কঠিন। তবে যেটা দেখে আমার ভাল লেগেছে যে গত দু’বছর আমাদের মধ্যে বন্ডিং ও কিভাবে আমরা কঠিন পরিস্থিতি পার করেছি এবং আমরা এখনও আমরা শেখার জায়গাতেই রয়েছি দল হিসেবে। আমি মনে করি যতদিন আমরা অভিজ্ঞতা থেকে শিখব, ততই ম্যাচের ইতিবাচক দিকে থাকবো।” এছাড়া লাগাতার টস হারা নিয়েও নিজের অবস্থান জানান গিল। তিনি বলেন, “পরপর ছটা হয়েছে। তবে যতদিন আমরা ম্যাচ জিতছি, এগুলি ম্যাটার করবে না। এই জয়তে আমি খুশি। আমি মনে করি এটা আমাদের জন্য পারফেক্ট গেম।”(Shubman Gill)

উল্লেখ্য, টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বোচ্চ ৩২ রান করেছেন জাস্টিন গ্রিভস। ভারতের বোলারদের মধ্যে সিরাজ পান চারটি, বুমরাহ তিনটি, কুলদীপ দুটি এবং ওয়াশিংটন একটি উইকেট। জবাবে লিড নিতে নেমে ভারত প্রথম ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৪৪৮ রানে। শতরানের ইনিংস আসে কেএল রাহুল, ধ্রুব জুড়েল ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ২৮৬ রানের লিভ টপকাতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৪৬ রানে। ইনিংস ও ১৪০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে যায় ভারত। ম্যাচের সেরা হন রবীন্দ্র জাদেজা।(Shubman Gill)

Related Articles