পেভার ব্লকে রাস্তার ধস! বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীরা
Truth Of Bengal: জলপাইগুড়ি: সুব্রত রায়: ওপর দিয়ে চলে গেল গাড়ি, এরপরই ধসে গেল পেভার ব্লকের রাস্তা! দুর্ঘটনা থেকে রক্ষা। ডুয়ার্সের (Jalpaiguri) মাল মহকুমার ক্রান্তি ব্লকের গঙ্গাদেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার ঘটনা। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো উত্তরপাড়া মিলন মোড় এলাকা দিয়ে শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। সেই সময় তাঁরা দেখেন একটি পিক আপ ভ্যান পেভার ব্লকের রাস্তা দিয়ে গেল। সেই সময় আচমকা পিক আপ ভ্যানটি যাওয়ার পরই পিছনের রাস্তাটি ধসে যায়। যেহেতু পিক আপ ভ্যানটি নির্দিষ্ট গতিতে ছিল তাই কিছু হয়নি। না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। (Jalpaiguri)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এটা দেখার পর এলাকাবাসী সেখানে ভিড় জমায়। এরপর দেখা যায় পেভার ব্লকের রাস্তার নীচের মাটি অনেকটাই ধসে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার একদম পাশ দিয়েই গিয়েছে জলের পাইপলাইন। সেই পাইপলাইনে ফাটল বা কোন কারণে জল বেরিয়ে রাস্তার মাটি ধসে গিয়েছে। তাছাড়াও পেভার ব্লকের রাস্তার দুপাশে সেভাবে মাটি দেওয়া হয়নি। (Jalpaiguri)
এদিকে এবিষয়ে জলের পাইপলাইন ও পেভার ব্লকের রাস্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলাকাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে আপাতত ঐ রাস্তা দিয়ে বাইক, টোটো চললেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে রাস্তাটির ধস দ্রুত আটকানোর ব্যবস্থা না করা হলে ধীরে ধীরে ধস আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা রয়েছে। (Jalpaiguri)





