আম বাগানে ছড়িয়ে রয়েছে একাধিক তাজা বোমা! আতঙ্কে এলাকাবাসীরা
Multiple fresh bombs found in mango orchard! Locals in panic
Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ আম বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক বোমা। আম পারতে এসে আতঙ্কে বাগান কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ পেয়ারা বাগান এলাকায়। জানা গিয়েছে মেলের মাঠ পেয়ারা বাগান এলাকায় একটি আম বাগান রয়েছে। সেই আম বাগানে সকাল থেকেই আমপাড়ার কাজ করছিল কয়েকজন কর্মী। ঠিক তখনই তাদের নজরে পড়ে আম গাছ তলায় বোমা পড়ে রয়েছে।
এরপরেই তারা দেখতে পান আশেপাশে আরো বোমা পড়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ওই বোমা গুলো সুতুলি বোমা এবং সকেট বোমা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনে এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে আম বাগানে এই বোমা ছুটিয়ে ছিটিয়ে থাকতে আতঙ্কিত হয়ে পড়েছে বাগান কর্মী এবং বাগানের মালিকসহ গোটা এলাকাবাসী।
কোন উদ্দেশ্যে এই বোমা গুলি ফেলে রেখে গেল তা এলাকাবাসী এবং বাগান কর্মীরা চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করুক। তবে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এই বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য গোটা শান্তিপুরে।






