রাজ্যের খবর

ভূতের গেমে আসক্তি, অবশেষে মর্মান্তিক পরিণতি! ঠিক কী ঘটেছিল?

Addiction to the game of ghosts, finally tragic consequences! What exactly happened?

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা, বাবলু প্রামানিক : গেমে আসক্তির চরম পরিণতি? কম্পিউটারে ভূতের গেম (Ghost Game) খেলার জেরে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।

জানা যায়, মৃত ছাত্রের নাম সাগ্নিক নস্কর (14)। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তার দেহ। ঘটনাটি ঘটে বারুইপুরের দত্ত পাড়ায় 5 নম্বর ওয়ার্ডে। সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী। মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। বাবা বলেন, “ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটার এ ভুতের গেমে আসক্ত থাকতো। মোবাইল কেড়েও নিয়েছিলাম। তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি। এই ভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি।”

Related Articles