খেলা

মোহনবাগানে যোগ ভারতীয় তারকার

Indian stars join Mohun Bagan

The Truth of Bengal: মোহনবাগান এই মরশুমে নিজেদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে, দলে নতুন ভারতীয় তারকা খেলোয়াড় নিতে চলেছে। প্রসঙ্গত, গত মরশুমে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিরা মাঝমাঠ সামাল দিলেও সেভাবে ছাপ ফেলতে পারেনি।

সূত্রের খবর,  আগামী মরশুমে মাঝমাঠ নিয়ে যাতে ঝামেলা পোহাতে না হয়, তাই ভারতীয় তারকা মিডফিল্ডার জিকসন সিং-কে দলে নিতে চলেছে মোহনবাগান। গত মরশুমেও জিকসন সিং কে কেরালা ব্লাস্টার থেকে দলে নেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান। এবারে তাই আবারও তাঁকে দলে নেওয়ার জন্য ঝাপিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। জিকসন সিং ভারতের হয়ে অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে একমাত্র এবং ফিফার কোনো প্রতিযোগিতায় ভারতীয় হিসাবে প্রথম গোল স্কোরার।

গত মরশুমে কাঁধে চোট পাওয়ার কারণে বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন। তাছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। জিকসন সিং যোগদান করলে মোহনবাগান মাঝমাঠ নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠবে।

Related Articles