রাজ্যের খবর

AC Local: এসি লোকালে যাত্রী উন্মাদনা! উৎসবের মরসুমে আরামের সফর

Passengers enjoy enhanced comfort with AC local trains connecting suburban areas like Krishnanagar, Nabadwip, and Mayapur to Kolkata.

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: গণ-পরিবহণের লাইফলাইনে সফর সবথেকে আরামদায়ক। আর সেটি যদি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন হয় তাহলে তো আনন্দের সীমা পরিসীমা নেই(AC Local)। পুজোর আগে তাই এসি লোকাল চড়ে যাঁরা কলকাতায় আসছেন বা বাড়ি ফিরছেন তাঁদের কাছে এই ট্রেন সফর আলাদা মাত্রা পেয়েছে।

আরও পড়ুনঃ AI Unemployment: ২০২৭ সালেই শুরু হতে পারে চাকরি সংকট! ২০৩০ সালের মধ্যে ৯৯% চাকরি কেড়ে নেবে AI, হুঁশিয়ারি বিশেষজ্ঞের

ট্যাকের কড়ি একটু বেশি গুণতে হলেও মনোরম আবহে  মফস্বল থেকে কলকাতা শহরে আসার যে মজা,তা রীতিমতো উপভোগ করছেন যাত্রীরা। সরকারি কর্মচারী বা নিত্যযাত্রী থেকে রোগীর পরিজন,প্রত্যেকের কাছে এসিলোকাল বেশ সুবিধা করে দিয়েছে(AC Local)। নবদ্বীপ,মায়াপুরের পর্যটকদের জন্য এই স্পেশাল ট্রেন যাত্রাকে আলাদা আনন্দমুখর করে তুলছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

কৃষ্ণনগর বাসী জানাচ্ছেন, এই ট্রেন চালু হওয়াতে ভীষণ উপকৃত হয়েছেন তাঁরা(AC Local)। কলকাতায় রয়েছে একাধিক মেডিকেল কলেজ, চিকিৎসার ক্ষেত্রে রোগী পরিবারদের অনেকটাই সুবিধা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই লোকাল ট্রেন  উত্সব মরসুমে যাত্রীদের আবেগময় করে তুলছে।