‘খুঁটিপুজো সারলাম, বিসর্জন মে মাসে’, প্রচারের প্রথমদিনে জলপাইগুড়ি থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের
Abhishek Banerjee in North Benegal

The Truth of Bengal: উত্তরবঙ্গ থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রার্থীদের জন্য প্রচার সারলেন। একাধিক বিষয়ে তিনি কেন্দ্রের শাসক দলকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করেন। বললেন, খুঁটিপুজো আজ সারলাম, মে মাসের শেষ সপ্তাহে করব বিসর্জন।
উত্তরবঙ্গ থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন দলের সেকেন্ড ইন কমান্ড। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রার্থীদের জন্য প্রচার সারলেন। প্রথম দিন থেকেই প্রচারে ঝড় তুললেন অভিষেক। সবার আগে প্রার্থী ঘোষণা ক্রেছে তৃণমূল। আবার সবার আগে প্রচারো শুরু করল রাজ্যের শাসক দল। একাধিক বিষয়ে তিনি কেন্দ্রের শাসক দলকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করেন। বললেন, খুঁটিপুজো আজ সারলাম, বিসর্জন মে মাসের শেষ সপ্তাহে করব।
কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্যকে কত টাকা বরাদ্দ করা হয়েছে? মুখোমুখি বসে সেই হিসাব দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণও করেছিল বিজেপি। তবে তার পরেও জলপাইগুড়িতে অভিষেকের সভায় দেখা গেল না গেরুয়া শিবিরের কাউকেই। মঞ্চ থেকে অভিষেক বারবার জানতে চান কেউ এসেছেন কিনা। গেরুয়া শিবিরের প্রতিনিধি অনুপস্থিত থাকায় অভিষেকের তির্যক আক্রমণ, ‘হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি।‘
কয়েক দিন আগে উত্তবঙ্গে সভায় এসে গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদির সেই গ্যারান্টিকে কটাক্ষ করেন অভিষেক। দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে সাধারণ মানুষের উদ্দেশে অভিষেক বলেন, ‘আপনাদের যাঁকে ইচ্ছা ভোট দিন। তৃণমূলকে দিন, সিপিএমকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন বা নির্দল প্রার্থীকে ভোট দিন। কিন্তু নিজের অধিকারকে দেখে ভোট দিন। এটাই বলতে আপনাদের কাছে এসেছি।’ ধর্মীয় রাজনীতিতে না বিশ্বাস করে কাজের ভিত্তিতে, নিজেদের অধিকারের দাবিকে সামনে রেখে মানুষকে ভোট দেওয়ার অনুরোধ করেন অভিষেক। গত লোকসভা ভোটে যে জায়গা তৃণমূলকে খালি হাতে ফিরিয়েছিল, সেই উত্তরবঙ্গ দিয়ে লোকসভার প্রচার শুরু করলেন তিনি। প্রচারের প্রথমদিন বিজেপিকে নিশানা করে আগাগোড়াই ঝাঁজালো বক্তব্য রাখেন অভিষেক।






