নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মন্ডপে মণ্ডপে হাওড়ার পুলিশ কমিশনার
Commissioner of Police, Mandape Mandape Howrah to check the security arrangements

Truth Of Bengal: হাওড়া, দেবাশীষ গুছাইত: পুজোর আগেই পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করলেন হাওড়া পুলিশ কমিশনার। হাওড়ার নামকরা পুজো মণ্ডপগুলির প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ আরও উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শন করলেন একাধিক মন্ডপ।
আর মাত্র কয়েকটা দিন তারপরেই দেবীপক্ষের সূচনা। তার আগে হাওড়ার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন। সকাল ১১ টা নাগাদ চ্যাটার্জি হাট থানার অধীনস্ত নতুন রাস্তার কাছে স্বামীজি স্পোর্টিং ক্লাবের দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করলেন এবং কমিটির সদস্যদের সঙ্গে কথাও বললেন। মন্ডপের প্রবেশের পথ বাহিরে পথ সহ আপদকালীন পরিস্থিতির জন্য আলাদা কোনো পথ, অগ্নিনির্বাপক ব্যাবস্থা সহ সিসি টিভি ক্যামেরা বসানোর মত সব দিক খতিয়ে দেখেন তারা।
কমিশনার জানান, মঙ্গলবার হাওড়ার দক্ষিণ ও উত্তর ডিভিশনের বড় বড় পূজা মন্ডপ গুলি তারা পরিদর্শন করবেন, নিরাপত্তা দিকগুলি নিজের চোখে দেখবেন। এছাড়া অন্যান্য বছরের মতন এ বছরেও নারী সুরক্ষার বিষয়ে জোর দিচ্ছেন। প্রদীপ মল্লিক স্বামীজি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বলেন আমাদের মন্ডপ ঘুরে দেখেছেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তার ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়েছেন হাওড়ার কমিশনার।






