রাজ্যের খবর

শিলিগুড়িতে ৩ কেজি ৭৯৮ গ্রাম সাপের বিষ উদ্ধার, গ্রেফতার ৩

3 kg 798 grams of snake venom recovered in Siliguri, 3 arrested

The Truth Of Bengal: শিলিগুড়িতে এবার পুলিশের জয়জয়কার। মুরালিগঞ্জ থেকে উদ্ধার ৩ কেজি ৭৯৮ গ্রাম সাপের বিষ। গ্রেফতার তিন পাচারকারী।

জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জে অভিযান চালায় কার্শিয়াঙ ডিভিশনের বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। এরপর সেখানে একটি চার চাকা গাড়ি ও স্কুটি আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাপের বিষ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বনদপ্তর। ধৃতদের নাম মহম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম ও মহম্মদ আজমল। ধৃত তিনজনই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা।

এদিকে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি জার উদ্ধার হয়েছে। সেই উদ্ধার হওয়া জার থেকে মোট ৩ কেজি ৭৯৮গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে। বাংলাদেশ থেকে এই সাপের বিষ হাতবদলের আগে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

FREE ACCESS

Related Articles