রাজ্যের খবর
শাহজাহান নিয়ে কড়া হাই কোর্ট, গ্রেফতার করতে পারে ইডি-সিবিআইও
High Court strict on Shahjahan, ED-CBI may arrest him

The Truth of Bengal: শেখ শাহজাহান গ্রেফতারি সময়ের অপেক্ষার মধ্যেই । গ্রেফতারি নিয়ে কড়া মনোভাব কলকাতা হাইকোর্টের।বুধবার প্রধান বিচারপতির নির্দেশ, ‘শেখ শাহজাহানকে যে কোনও এজেন্সি গ্রেফতার করতে পারে।’জানালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
সন্দেশখালি মামলায় কিছু পরিবর্তন চেয়ে আদালতের দারস্থ হয় রাজ্য। সেই মামলায় শাহজাহানের গ্রেফতারি নিয়ে এমন মনোভাব হাই কোর্টের। এতদিন রাজ্য পুলিশকে তার গ্রেফতারির জন্য আদালত চাপ বাড়ালেও এদিন প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, ‘যে পাবে সেই গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে।
’স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর অনেকটাই চাপ বাড়ল সন্দেশখালির নেতার উপর, মনে করা হচ্ছে এমনটাই। ফলে শাজাহানকে হাতে পেতে এবার রাজ্য পুলিশ থেকে CBI-ED ঝাঁপাবে সন্দেশখালিতে।






