Truth of Bengal: ত্রিদেশীয় সফরে গিয়ে জি -7 বৈঠকে যোগ দিয়ে পাকিস্তান কে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেও সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেন মোদি। সেখান থেকে তুলোধোনা পাকিস্তানকে।। ঋণ মঞ্জুর করায় নাম না করে তোপ IMF, ADB-কে । দুই দেশের সংঘাতের মাঝে পাকিস্তানকে ৮৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছিল আই এম এফ। স্পষ্টত তিনি বলেন, একদিকে সন্ত্রাস বাদের বিরোধিতা, অপরদিকে সন্ত্রাসে মদত দাতাকে পুরুষ্কৃত করা এই যে দুই নীতি । দু নীতি সঠিক নয়। ভারতের নীতি বিশ্বের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী (G7 Summit)।
আরও পড়ুন: Andhra Pradesh: মাওবাদী দমনে বড় সাফল্য, অন্ধ্র-ওড়িশা সীমান্তে খতম তিন শীর্ষ নেতা
সেখানে ভাষণ দিয়ে মোদি বলেন, বিশ্ব শান্তি ও উন্নতির লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও নীতি স্পষ্ট হওয়া উচিত। পাশাপাশি মোদি বলেন,, আন্তর্জাতিক সংগঠনগুলির দ্বিমুখী নীতি থাকা উচিত নয়। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা । বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। আর এই হামলার পিছনে রয়েছে পাকিস্তানের হাত। পাকিস্তান যতই অস্বীকার করুক, প্রমাণ স্পষ্ট। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ একাধিক বার পাকিস্তান কে হুশিয়ারি দিয়েছে। পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত (G7 Summit)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
ভারত ২২ মিনিটে গুড়িয়ে দেয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটি। তারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা, মন কি বাত – য়ে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তুলে ধরেন ভারতের কথাও।। জি -7 বৈঠকে নিজের বক্তব্যে বলেন, ভারত ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠ আন্তর্জাতিকমঞ্চে তুলে ধরাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে।। বর্তমান পরিস্থিতি তে দাঁড়িয়ে জি -৭ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ (G7 Summit)।






