কলকাতা

Lionel Messi: আগামী শীতেই ক্রিকেটের নন্দন কাননে আসছেন মেসি!

সূত্রের খবর অনুযায়ী, এলএম টেন এবার শহরে এলেও যাবেন না যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবার নাকি তাঁর গন্তব্যস্থল হল হবে ক্রিকেটের নন্দনকান নামে খ্যাত ইডেন গার্ডেন্সে।

Truth of Bengal: মেসি ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ ১৪ বছর পর আগামী ডিসেম্বর মাসেই ফের শহরে আসতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সূত্রের খবর অনুযায়ী, এলএম টেন এবার শহরে এলেও যাবেন না যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবার নাকি তাঁর গন্তব্যস্থল হল হবে ক্রিকেটের নন্দনকান নামে খ্যাত ইডেন গার্ডেন্সে। তবে শুধু ইডেনেই নন, কলকাতার পর আর্জেন্টিনার অধিনায়কের যাওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বইয়ের ব্রেবোর্ন এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও (Lionel Messi)।

আরও পড়ুন: G7 Summit: জি৭ বৈঠকে পাকিস্তানের সন্ত্রাস নিয়ে সোচ্চার মোদি

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মেসি এই দেশে এলেও ৯০ মিনিটের কোনও ম্যাচে অংশগ্রহণ করবেন না। তাঁর সম্মানেই আয়োজিত হবে ‘গোট কাপ’। যার পুরো অর্থই হচ্ছে ‘গ্রেটেস্ট অফ অল টাইম।’ এই টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করবে। খেলোয়াড়ের সংখ্যা থাকবে মোট ৭ জন। ম্যাচের সময়সীমা হবে ৩০ মিনিটের। দুটি দলের হয়ে মাঠে নামবেন ক্রিকেট, ফুটবল এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকারা। এবং এই টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের (Lionel Messi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

শুধু ক্রীড়া প্রেমীদের জন্যই নয়, এই টুর্নামেন্টকে ঘিরে খুশির খবর থাকছে সঙ্গীতপ্রেমীদের জন্য। কারণ একই সঙ্গে থাকছে ‘দ্য গোট কনসার্ট’ নামের একটি বিনোদন অনুষ্ঠান। যেখানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে স্বনামধন্য খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের। তবে এখনও এই অনুষ্ঠান কবে হবে, এবং মেসি এই শহরে কবে আসবেন ও কতদিন থাকবেন, সেই বিষয়ে তা এখনও বিস্তারিতভাবে জানা না গেলেও মেসি আসার খবরে এখন থেকেই যে শহরের মেসি ভক্তরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না (Lionel Messi)।

Related Articles