দেশ

Andhra Pradesh: মাওবাদী দমনে বড় সাফল্য, অন্ধ্র-ওড়িশা সীমান্তে খতম তিন শীর্ষ নেতা

Truth of Bengal: ছত্তিসগড়ের পরে অন্ধ্রপ্রদেশ। মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে নিরাপত্তারক্ষী বাহিনীর বড় সাফল্য। বুধবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বর্ডার এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম তিন শীর্ষ মাওবাদী নেতা। এলিট ফোর্স ‘গ্রেহাউন্ড’ বাহিনীর সঙ্গে মেরেদুমিল্লির গভীর জঙ্গলে একটানা গুলির লড়াইয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে  নিহত হয়েছে মাওবাদী নেতা ও সংগঠনের সেন্ট্রাল কমিটির সদস্য গজরালা রবি ওরফে উদয় ওরফে বিরুসু, ইস্টার্ন বিভাগের সেক্রেটারি বরি ভেঙ্কা চৈতন্য ওরফে অরুণা এবং মাওবাদী নেত্রী অঞ্জু।।এনাদের মধ্যে উদয়ের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা (Andhra Pradesh)।

আরও পড়ুন: Harshit Rana: ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জে ভারতের তুরুপের তাস কেকেআর তারকা হর্ষিত রানা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে মারেদুমিল্লি জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে ১৬ জন মাওবাদীর একটি দল। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। তখনই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় তিনজন মাওবাদী নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র। এই ঘটনার পর মেরেদুমিল্লির জঙ্গলে আরও মাওবাদী লুকিয়ে রয়েছেন। তাঁদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে গ্রেহাউন্ড বাহিনী। উল্লেখ্য, নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে নিহত মাওবাদী উদয় ওরফে বিরুসু তেলেঙ্গানার বাসিন্দা। ১৯৮০র দশকে মাওবাদীদের পিপলস ওয়ার গ্রুপে যোগ দিয়ে নাশকতা শুরু করেছিলেন (Andhra Pradesh)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এরপর অন্ধ্রের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির সঙ্গে মাওবাদীদের শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন উদয়। এর আগে উদয়ের দাদা আজাদ, শ্যালিকা এনকাউন্টারে নিহত হন। আর এবার মাওবাদীদের গুলিতে নিহত হলেন উদয়। বলা বাহুল্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান শুরু হয়েছে। চলছে ব্যাপক তল্লাশি। আর তাতেই খতম হয়েছে একের পর এক মাওবাদী। সেইসঙ্গে বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এই আবহে আবহে অন্ধ্রপ্রদেশে নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে খতম হল তিন শীর্ষ মাওবাদী (Andhra Pradesh)।

Related Articles