ভ্রমণ

সবুজের সমারোহ আর পাহাড়ি নিরিবিলিতে সময় কাটাতে চান? ঘুরে আসুন কর্নাটকের চিকমাগালুরে

Want to spend time surrounded by greenery and mountain silence? Visit Chikmagalur in Karnataka.

The Truth Of Bengal: কর্নাটকের হোয়সালা রাজবংশের প্রভাব প্রতিপত্তির চরম বিকাশের আদি উৎসস্থল হিসাবে ধরা হয় চিকমাগালুরকে। কন্নড় ভাষায় চিকমাগালুর কথার অর্থ ‘সবচেয়ে ছোট মেয়ে’। সমগ্র কর্নাটক রাজ্যে চিকমাগালুর যেন সত্যি আদরিনী কন্যা। শহরের মধ্যে যেন নরম নরম ভাব দেখা যায়। গোটা কর্নাটকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চিকমাগালুরে। সবুজের সমারোহ আর পাহাড়ি নিরিবিলিতে চিকমাগালুর যেন সবুজ পান্না রাজকন্যা।

চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকায় চিকমাগালুরের প্রধান আকর্ষণ হল কফি মিউজিয়াম। ভারতে ১৭দশ শতকে মুসলিম ফকির বাবা বুদানের হাত ধরে কফি চাষ শুরু হয়। মনে করা হয়, পশ্চিম এশিয়া থেকে কফির বীজ এনে এখানে প্রথম রোপণ করা হয়।

চিকমাগালুরের দর্শনীয় স্থান অনেক গুলি। কর্নাটকের সর্বোচ্চ শৃঙ্গ মূল্যায়ণা গিরি রয়েছে এখানেই। একদম শীর্ষে রয়েছে সীতালয়ান্না মঠ। সিলভার ওক, পিপারের মতো সুউচ্চ গাছে ঢাকা ও কফির বাগানের মাঝখান দিয়ে গেছে গোটা পথ। এখানে রয়েছে টাইগার জোন। ভদ্রা অভয়ারণ্য ব্যাঘ্র প্রকল্প রয়েছে কিছুটা দূরে। নানান প্রজাতির বন্য জীবজন্তু ও পাখির দর্শন মেলে। চিকমাগালুরের শোভা বাড়িয়েছে বিভিন্ন মন্দিরও।

ছবির মতো সুন্দর পাহাড়ি ঢাল, দুধসাদা কফির ফুলের শোভা, নদী, উপত্যকা আর ঘন সবুজ গাছপালা—সব মিলিয়ে চিকমাগালুর হল এক অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। বেঙ্গালুরুর থেকে চিকমাগালুরের দূরত্ব ২৪০ কিমি।

FREE ACCESS

Related Articles