দেহ ব্যবসা করার জন্য গৃহবধূকে চাপ! বিদারে ১১ মাসের সন্তানকে রেখে আত্মঘাতী মা
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, ২০২২ সালে ভালকির বাসিন্দা অঞ্জনাবাঈয়ের সঙ্গে বাসবকল্যাণের শেখর পাতিলের বিয়ে হয়েছিল। তাদের ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
Truth Of Bengal: কর্নাটকের বিদারে ভয়াবহ ঘটনার কথা সামনে এসেছে। শ্বশুরবাড়ির লাঞ্ছনা সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা। সবচেয়ে গুরুতর অভিযোগ, গৃহবধূকে দেহ ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন।
বিদার জেলার বাসবকল্যাণ বাস স্ট্যান্ডের নিকটবর্তী বাসভবন থেকে অঞ্জনাবাঈ শেখর পাতিল (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা গেছে, ২০২২ সালে ভালকির বাসিন্দা অঞ্জনাবাঈয়ের সঙ্গে বাসবকল্যাণের শেখর পাতিলের বিয়ে হয়েছিল। তাদের ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
Mother of 11-Month-Old Dies By Suicide After In-Laws Pressure To Enter Prostitutionhttps://t.co/deTdgBXg9x
— TIMES NOW (@TimesNow) February 9, 2026
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মৃতার বাবা বিজয়কুমার জানান, বিয়ের পর থেকেই অঞ্জনাবাঈয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। অভিযোগের সবথেকে চাঞ্চল্যকর দিকটি হল, অঞ্জনাবাঈকে দেহ ব্যবসায় নামার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা চাপ দিচ্ছিল। দিনের পর দিন এই কুপ্রস্তাব ও মানসিক পীড়ন সহ্য করতে না পেরেই তিনি চরম পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় বাসবকল্যাণ টাউন থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।






