ভ্রমণ

কমলা রঙের উপত্যকা , পৌঁছে যান শাসিং ভ্যালি

Orange colored valley, reach Shasing Valley

Truth Of Bengal : সদ্য মাত্র শুরু হয়েছে নতুন বছর। আর এই নতুন বছরে মানুষের বহু ইচ্ছে থাকে। তারা কিভাবে সাজিয়ে তুলবে নিজেকে, এমনকি এই বছর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেইদিকেও এখন থেকেই ভাবতে শুরু করেছেন পর্যটকরা। বছর টা যেহেতু নতুন তাই ঘুরতে যাওয়ার ডেসটিনেশনও অবশ্য নতুন হওয়া দরকার। তাই ভেবেছেন যাবেন টা কোথায়? পৌঁছে যান শাসিং ভ্যালি। একেবারেই অচেনা একটি গ্রাম। পুরো গ্রামই হয়ে থাকে কমলা রঙের। শীতের সময় পুরো গ্রাম ছেয়ে থাকে কমলা লেবুতে। এই গ্রাম সিটং কে রীতিমত কমলালেবুর জন্য টক্কর দেয় বলা যেতে পারে।

যারা একটু নিরিবিলিতে এসে বাইক চালাতে পছন্দ করেন, বা যারা চান একটু শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে তারা এখানে আসতেই পারেন। হলপ করে বলতে পারি এই শাসিং ভ্যালি আপনাদের হতাশ করবেনা। শাসিং ভ্যালি আসতে গেলে আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি । সেখানে শেয়ারে গাড়ি ভাড়া করে দার্জিলিং মোড় থেকে চলে আসতে হবে ঘুম। খুব বেশি খরচাও হবেনা আসতে গেলে। জনপ্রতি খরচা পড়বে আড়াইশো টাকা করে। এর পর ঘুম থেকে পৌঁছে যেতে হবে লেপচাজগত হয়ে পৌঁছে যান ঘুম ভাঞ্জে। আর সেখান থেকেই রাস্তা বেঁকে গিয়েছে শাসিং ভ্যালির দিকে। এই ভ্যালির পাশেই রয়েছে রঙ্গীত নদী। আশেপাশে নেই কোন গাড়িঘোড়ার শব্দ, একেবারে শান্ত পরিবেশ, যেখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাক শুনে। রাত হলেই শোনা যায় ঝিঁঝিঁ পোকার শব্দ। দেরি না করে এই শীতেই ঘুরে আসুন শাসিং ভ্যালি থেকে। এখানে থাকার জন্য কয়েকটি হোমস্টে আছে। যার ভাড়া ১৫০০ টাকার মধ্যে। তাই থাকার জন্য কোন অসুবিধা হওয়ার কথা নয় এই ভ্যালিতে।

Related Articles