NJP-র বদলে ট্রেনে চেপে সোজা সিকিম, চলছে রেললাইন নির্মানের কাজ
Instead of NJP, take the train straight to Sikkim, the construction of railway line is going on

The Truth Of Bengal : বাঙালির ভ্রমণের বাকেটলিস্টের প্রথমেই দীঘা পুরী দার্জিলিঙের সঙ্গে থাকে সিকিম। পর্যটকদের কাছে লাচেন-লাচুং, বাবা মন্দির, ছাঙ্গু লেক অন্যতম প্রিয় ডেস্টিনেশন। তবে এই ডেস্টিনেশনে পৌঁছনো যথেষ্টই ঝক্কির। এতদিন পর্যন্ত পর্যটকদের সড়ক ও বিমানপথই ভরসা ছিল। বর্তমানে সিকিম যাওয়ার জন্য পর্যটকদের পোহাতে হয় নানা ঝক্কি পোহাতে হয়। প্রথমে নামতে হয় জলপাইগুড়ি স্টেশন।
তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হয় সিকিমে। তবে এবার শেষ হতে চলেছে সেই ঝক্কির দিন। এক ট্রেনেই এবার পৌঁছনো যাবে সিকিমে। কারণ সোজা সিকিমে পৌছতে গেলে সেকেম পর্যন্ত তৈরি হচ্ছে রেললাইন। সেই রেললাইন ধরেই সহজে এক ট্রেনে পৌঁছনো যাবে বরফে মোড়া পাহাড়ি রাজ্যে। এখন প্রশ্ন সকিমের কোন অঞ্চলে এই স্টেশন তৈরি হচ্ছে। জানা য়ায়, সিকিমের এই রেল স্টেশনটি তৈরি হচ্ছে রংপোতে। কালিম্পং ঘেঁষা এই অঞ্চলে সোজা ট্রেনে করে পর্যটকরা পৌঁছতে পারবেন। তারপর সেখান থেকে সহজেই পৌঁছে য়াওয়া যাবে একাধিক স্পটে।
এর আগে পর্যন্ত সিকিমে ছিল না কোনও রেলপথ। ৪৯ বছর পর অবশেষে এই রেলপথ তৈরির ভাবনা সফলভাবে বাস্তবায়িত হতে চলেছে। প্রসঙ্গত, ২০২৪ সাল পর্যন্ত এই রেলপথ নির্মানের ডেডলাইন ধার্য করা হয়েছিল। পরে সেই সময়সীমা বেড়ে ২০২৫ সাল পর্যন্ত বেধে দেওয়া হয়। বন্যা, ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের জেরে সিকিমের রেলপথ নির্মানের কাজ খানিকটা ব্যাহত হলেও বর্তমানে ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত তা সম্পন্ন হয়েছে। ৮৬ শতাংশ পথে রয়েছে টানেল। শিলিগুড়ি থেকে এই রেললাইনের দূরত্ব ২৬ কিলোমিটার।
Free Access






