ভ্রমণ

Bangeshwar Mahadev Temple: গঙ্গাতীরে ৫১ ফুটের বিশাল শিবমূর্তি! একদিনের ভ্রমণে ঘুরে আসুন বঙ্গেশ্বর মহাদেব মন্দির

যারা একদিনের ট্যুরে কাছেপিঠে ঘুরতে যেতে চান তাদের জন্য নতুন আধ্যাত্মিক আকর্ষণ হল সালকিয়ার বাঁধাঘাট অঞ্চলে গঙ্গা তীরে অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দির।

Truth of Bengal: গঙ্গা তীরের হাওড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। হাওড়ার সালকিয়ায় রয়েছে এক অফবিট পর্যটন কেন্দ্র। গঙ্গা তীরে অবস্থিত ৫১ ফুট উঁচু শিবমূর্তি। যারা একদিনের ট্যুরে কাছেপিঠে ঘুরতে যেতে চান তাদের জন্য নতুন আধ্যাত্মিক আকর্ষণ হল সালকিয়ার বাঁধাঘাট অঞ্চলে গঙ্গা তীরে অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে ৫১ ফুট উঁচু শিবমূর্তি ছাড়াও একই জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রতিরূপ দেখা যায়।

মন্দিরের গর্ভগৃহে বিরাজমান শিবশম্ভু বঙ্গেশ্বর মহাদেব। মন্দির চত্বরে রয়েছে দ্বাদশ এবং ১২টি ছোট শিবমন্দির। আধুনিক উত্তর ভারতীয় স্থাপত্য রীতিতে তৈরি মন্দিরে রয়েছে আধ্যাত্মিক শান্ত নিরিবিলি পরিবেশ। গঙ্গা তীরে সাজানো গোছানো মন্দির প্রাঙ্গণ। প্রতিটি জ্যোতির্লিঙ্গর পাশে সুনিপুণ নাম ফলকে বর্ণনা লেখা রয়েছে। প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিশেষ পুজো হয় সোমবার, একাদশী ও মহাশিবরাত্রির দিন। সন্ধ্যায় আরতির সময় শিবস্তবের ধ্বনিতে মুখরিত চারপাশে ভক্তিপূর্ণ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।

বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের অপর নাম হল নয়া মন্দির বা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। ২০১৫ সালের ১৩ ডিসেম্বর মন্দিরের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অভিনব ৫১ ফুট উঁচু শিবমূর্তি ৫ মাথাওয়ালা বিশিষ্ট। ফাইবার গ্লাস, সিমেন্ট ও রিইনফোর্সড সিমেন্ট কনক্রিট বা আরসিসি দিয়ে নির্মিত। ৩ টন ওজন মূর্তির। ৬ মাস সময় লাগে নির্মাণ কাজ শেষ হতে। অনেক দূর থেকে দেখা যায়।

Related Articles