প্রযুক্তি

Samsung Wallet: পিন ছাড়া ইউপিআই পেমেন্ট, স্যামসং ওয়ালেটের নয়া ফিচার

বায়োমেট্রিক প্রযুক্তির সাহায্যে ফোনে থাকা ফিঙ্গার প্রিন্ট বা ফেশিয়াল রেকগনিশন রেজিস্টার্ড করা থাকলে তার মাধ্যমে করা যাবে ইউপিআই পেমেন্ট।

Truth of Bengal: পেটিএম, গুগল পে’র মতো স্যামসং ওয়ালেটের মাধ্যমেও করা যায় অনলাইনে ইউপিআই পেমেন্ট। স্যামসং ওয়ালেটে এবার খুব শিগগিরই চালু হবে নতুন ফিচার। এর মাধ্যমে পিন ছাড়া ইউপিআই পেমেন্ট করা যাবে। বায়োমেট্রিক প্রযুক্তির সাহায্যে ফোনে থাকা ফিঙ্গার প্রিন্ট বা ফেশিয়াল রেকগনিশন রেজিস্টার্ড করা থাকলে তার মাধ্যমে করা যাবে ইউপিআই পেমেন্ট। এর ফলে ইউপিআই পেমেন্ট করতে হলে আর বারবার পিন নম্বর দেওয়ার ঝক্কি পোহাতে হবে না।

স্যামসং ওয়ালেটের অথেনটিকেশন প্রক্রিয়ায় বায়োমেট্রিক যাচাই করা, ফোনের ফিঙ্গার প্রিন্ট ও ফেশিয়াল রেকগনিশনকে যুক্ত করা হয়েছে। এর ফলে স্যামসং গ্যালাক্সি ফোনে স্যামসং ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যাপ ব্যবহার করুন। গ্যালাক্সি ফোনে থাকা ফিঙ্গার প্রিন্ট বা ফেশিয়াল রেকগনিশন ব্যবহার করে সহজেই পিন নম্বর না দিয়ে ইউপিআই পেমেন্ট করা যাবে। ইউপিআই লাইট অ্যাপে কম অর্থের লেনদেনে পিন নম্বর দিতে হয় না তেমনই স্যামসং ওয়ালেটেও এবার পিন নম্বর দিতে হবে না। আগামী বছর নতুন স্যামসং স্মার্টফোনে ইউপিআই অ্যাকাউন্ট ইনবিল্ট থাকবে।

Related Articles