কলকাতা

KIFF: উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেলেন আরতি-শত্রুঘ্ন

শত্রুঘ্ন সিনহা বলেন, "পাঁচ বছর ধরে আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে। এই সম্মান পেয়ে আমি আপ্লুত।"

Truth Of Bengal: বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে উদ্বোধন হলো ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। প্রদীপ প্রজ্জলন করে তা উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তথা দলের প্রাক্তন অধিনায়ক, সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এদিনের বিশেষ আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিশিষ্ট গায়িকা আরতি মুখোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহার বঙ্গবিভূষণে ভূষিত হওয়া। নিজের বক্তব্যে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।

কিংবদন্তি গায়িকাকে বঙ্গবিভূষণে ভূষিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একের পর এক গান উপহার দিয়েছেন আরতিদি। কিন্তু কোনও সম্মান তুলে দিতে পারিনি আমরা। আজ ওনার হাতে তুলে দিলাম বঙ্গবিভূষণ। আমরা অত্যন্ত খুশি এই মাটির দান তুলে দিতে পেরে। আমরা কৃতজ্ঞ উনি গ্রহণ করেছেন আমাদের দেওয়া এই সম্মান। উনি সুস্থ থাকুন ও গানে থাকুন।”

মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়ে খুশি হয় আরতি মুখোপাধ্যায় বলেন, “খুব ভালোবেসে নিয়েছি আমি। সত্যিই অনুপ্রেরণা জোগায় যেভাবে তুমি মানুষের পাশে থাকো মমতা। কুর্নিশযোগ্য তোমার এই পদক্ষেপও মুখ্যমন্ত্রী হিসেবে। যখন আমি এই সম্মান নিচ্ছিলাম মমতার হাত থেকে, কেঁদে ফেলেছি। খুব ভালো থেকো।” অন্যদিকে খুশিপ্রকাশ করে শত্রুঘ্ন সিনহা বলেন, “পাঁচ বছর ধরে আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে। এই সম্মান পেয়ে আমি আপ্লুত।”

Related Articles