প্রযুক্তি

Realme Watch 5: ৪৪৯৯ টাকায় জিপিএস ও অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে এল Realme Watch 5

Realme Watch 5 ১.৯৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

Truth of Bengal: ভারতের টেকস্যাভি ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে জিপিএস সুবিধাযুক্ত বড়ো অ্যামোলেড ডিসপ্লের স্মার্টওয়াচ Realme Watch 5 আনল প্রস্তুতকারক সংস্থা Realme। এই স্মার্টওয়াচের দাম পড়বে ৪৪৯৯ টাকা। রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্টের পাশাপাশি নির্দিষ্ট দোকানে টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম সিলভার, ভাইব্রান্ট অরেঞ্জ ও মিন্ট ব্লু রঙে মিলবে।

Realme Watch 5 ১.৯৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের পিক্সেল রেজোল্যুশন ৩৯০ x ৪৫০। মেটালিক ইউনিবডির সঙ্গে অ্যালুমিনিয়াম অ্যালয় ফাংশনাল ক্রাউন, হানিকম্ব স্পিকার হোল ও থ্রি ডি ওয়েভ স্ট্র্যাপ রয়েছে। ৩০০টি কাস্টমাইজ করা যাবে এমন ওয়াচফেসের সুবিধার পাশাপাশি ব্লুটুথ কলিং ফিচারের সুবিধা মিলবে। ইন্ডিপেন্ডেন্ট জিপিএস সিস্টেমের সুবিধা মিলবে।

হার্ট রেট মনিটরিং, স্লিপ অ্যানালিসিস, এসপিও২ ট্র্যাকিং, মেনস্ট্রুয়াল সাইকেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচারের পাশাপাশি ১০৮টি স্পোর্টস মোডের সুবিধা মিলবে। এছাড়াও কমপাস, মিউজিক কন্ট্রোল, পার্সোনাল কোচের মতো টুল থাকবে। ধুলোবালি, জল থেকে সুরক্ষা দিতে স্মার্টওয়াচে থাকবে আইপি৬৮ রেটিং। একবার চার্জে ১৬ দিন ব্যাটারি চলবে। লাইট মোডে ২০ দিন পর্যন্ত চলবে।

Related Articles