প্রযুক্তি
স্মার্টওয়াচে করা যাবে ইসিজি মনিটরিং! নয়া মডেলের স্মার্টওয়াচ আনল Huawei
WATCH D2 নামক স্মার্টওয়াচের মাধ্যমে রক্তচাপ মাপা, ইসিজি মনিটরিং করা যাবে।
Truth Of Bengal: উৎসবের মরসুমে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে নয়া মডেলের স্মার্টওয়াচ আনল টেক ব্র্যান্ড Huawei। ভারতীয় ক্রেতাদের স্বাস্থ্য সচেতন হিসাবে গড়ে তুলতে উদ্যোগী হয়ে উঠেছে Huawei। WATCH D2 নামক স্মার্টওয়াচের মাধ্যমে রক্তচাপ মাপা, ইসিজি মনিটরিং করা যাবে।
নয়া মডেলের স্মার্টওয়াচে আছে অত্যাধুনিক প্রযুক্তির রক্তচাপ মাপা, ইসিজি করার ব্যবস্থা। হালকা অথচ মজবুত ডিজাইনের স্মার্টওয়াচ মিলবে কালো ও সোনালী রঙে। ৩ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট ও rtcindia.net ওয়েবসাইট মারফত। দাম পড়বে ৩৪৪৯৯ টাকা করে।





