প্রযুক্তিফিচার

Realme Watch 5: AMOLED ডিসপ্লে ও নিজস্ব GPS সহ Realme Watch 5 এল ভারতে! কত দাম?

Realme Watch 5 এ রয়েছে 1.97 ইঞ্চির AMOLED ডিসপ্লে ৷ 2D ফ্ল্যাট গ্লাস কভার এবং অ্যালুমিনিয়াম অ্যালয় ফাংশানাল ক্রাউন রয়েছে ৷

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতে Optiemus Electronics এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি Realme Watch 5 আনল Realme। এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED ডিসপ্লে, নিজস্ব GPS সিস্টেম এবং হেল্থ ও ফিটনেস ফিচার। ভারতে Realme Watch 5 এর দাম পড়বে ৪৪৯৯টাকা ৷ কিন্তু লঞ্চ অফারে ৫০০ টাকা ছাড়ে ৩৯৯৯ টাকায় কিনতে পারবেন এই স্মার্টওয়াচ। ১০ ডিসেম্বর বেলা ১২টা থেকে রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর এবং বিভিন্ন ইকামার্স প্ল্যাটফর্মে এই স্মার্টওয়াচ কেনা যাবে টিটেনিয়াম ব্ল্যাক, টিটেনিয়াম সিলভার, মিন্ট ব্লু এবং ভাইব্রেন্ট অরেঞ্জ রঙে।

Realme Watch 5 এ রয়েছে 1.97 ইঞ্চির AMOLED ডিসপ্লে ৷ 2D ফ্ল্যাট গ্লাস কভার এবং অ্যালুমিনিয়াম অ্যালয় ফাংশানাল ক্রাউন রয়েছে ৷ Realme Link App এর সঙ্গে ইন্টিগ্রেশন করা আছে এই স্মার্টওয়াচ৷ হার্ট রেট ট্র্যাকিং, SpO2 মেজারমেন্ট, স্লিপ মনিটারিং, স্ট্রেস ট্র্যাকিং এবং মেন্সট্রুয়েশন ম্যানেজমেন্টের মধ্যে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে ৷ এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে তিনটি ব্রেথ ট্রেনিং মোড ৷

পাশাপাশি, মিউজিক কন্ট্রোল,কম্পাস এবং একটি পার্সোনাল কোচ, NFC, 300 কাস্টমাইজেবল ওয়াচ ফেস, GPS, 108 স্পোর্ট মোড, স্ট্রেচিং টুল ইত্যাদি ফিচার রয়েছে৷ সিঙ্গল চার্জে এটা ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে ৷ এবং লাইট মোডে ব্যবহার করলে ২০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ৷ জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে।

Related Articles