প্রযুক্তি

ওটিপি চুরি রুখবে কৃত্রিম বুদ্ধিমত্তা! গ্রাহকদের বাঁচাতে এবার ‘এআই কবচ’ নিয়ে এল এয়ারটেল

এর মাধ্যমে ফোন ঢোকার সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা চিহ্নিত করবে ওই ফোনকলটি স্প্যাম কিনা ৷ এবং সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে ব্লক করবে ৷

Truth of Bengal: দিন কে দিন সাইবার জালিয়াতির ঘটনা বাড়ছে। মোবাইল ফোনে আসা ওটিপি বা ওয়ানটাইম পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে প্রতারণা করে জালিয়াতরা। এরকম ভাবে সাইবার জালিয়াতির ঘটনা বা ব্যাঙ্ক প্রতারণা রুখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই নির্ভর ফ্রড অ্যালার্ট সিস্টেম চালু করল বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা Airtel। এর ফলে OTP জালিয়াতি অনেকটাই কমবে বলে আশা এয়ারটেল কর্তৃপক্ষ। Airtel এর তরফে চালু রয়েছে AI powered Advanced Fraud Detection ৷ এর মাধ্যমে ফোন ঢোকার সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা চিহ্নিত করবে ওই ফোনকলটি স্প্যাম কিনা ৷ এবং সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে ব্লক করবে ৷

প্রতারকদের নতুন হাতিয়ার ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP (One Time Password) ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে গ্রাহকের ফোনে পাঠানো হয় OTP। আর সেই OTP কোনওভাবে হাতিয়ে নিলেই জালিয়াতরা নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে প্রতারকরা। এবার তাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নিয়েছে Airtel। এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনে কল আসার সময় অর্থাৎ কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময় যদি কোনও OTP ফোনে ঢোকে তাহলে তা নজরে রাখবে Airtel এর এআই প্রযুক্তি নির্ভর ফ্রড অ্যালার্ট সিস্টেম। যে ব্যক্তির সঙ্গে ফোনে কথা হচ্ছে সেই ব্যক্তির ফোন নম্বরও নজরে রাখা হবে ৷

যদি ফোনে কথা বলা ব্যক্তিটির নম্বর সন্দেহজনক হয় তা’হলে Airtel সঙ্গে সঙ্গে জানাবে ওই OTP শেয়ার না করার জন্য ৷ এবং সেই বার্তা দেখার পর সতর্ক হবেন Airtel ব্যবহারকারীরা ৷ এছাড়াও কথা বলার সময় OTP ঢুকলে তা নিজে থেকেই আড়ালে চলে যাবে ৷ ব্যবহারকারী চাইলে ওই OTP আড়াল করতে পারবেন।

Related Articles