প্রযুক্তির বিস্তার, সাইনবোর্ডের ভাষা বুঝে ফেলবে এআই!
Truth Of Bengal: আইআইটি যোধপুরের একদল গবেষক এমন এক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেল তৈরি করেছেন যা রাস্তার পাশে থাকা সাইনবোর্ডে যে সব ভাষায় লেখা আছে তা বুঝে পড়ে ফেলবে ও ১৩টি ভারতীয় ভাষায় রূপান্তর করে ফেলবে। বাংলা, হিন্দি, মরাঠি, গুজরাতি, গুরমুখী, অহমিয়া, ওড়িয়া, মণিপুরী, মালায়লাম, কন্নড়, তামিল, তেলুগু ও উর্দু ভাষায় লেখা সাইনবোর্ড পড়ে দেখে বুঝে ফেলবে এআই।
এই ১৩টি আঞ্চলিক ভাষায় সাইনবোর্ডের লেখা রূপান্তর করে দেবে। কেন্দ্রীয় সরকারের ‘ভাষিনী’ প্রকল্পের অধীনে আইআইটি যোধপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনন্দ মিশ্রর নেতৃত্বে একদল গবেষক এমন এআই মডেল তৈরি করেছেন।
আইআইটি যোধপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘দ্য ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং গ্রুপ’ এই ‘Indic Photo Optical Character Recognition’ নামক এআই মডেল তৈরি করেছে। বিনামূল্যে এআই মডেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন আইআইটি যোধপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনন্দ মিশ্র। বহু ভাষাভাষীর দেশ ভারতে এমন অভিনব এআই মডেল নিঃসন্দেহে কাজে লাগবে বলে মনে করেন তিনি।






