প্রযুক্তি

প্রোফাইল পিকচার অ্যানিমেটেড করার সুযোগ, এআই ফিচার চালু ফেসবুকে

কমবয়সি ব্যবহারকারীদের আকর্ষণ করতে মেটা এই নতুন এআই প্রযুক্তি নির্ভর ফিচার চালু করেছে।

Truth Of Bengal: মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে চালু হল ৩টি নয়া ফিচার। প্রোফাইল পিকচার ও পোস্টকে আরও বেশি করে পপ আপ করে অন্যদের চোখে আকর্ষণীয় করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ৩টি নতুন ফিচার চালু করা হয়েছে ফেসবুকে।

কমবয়সি ব্যবহারকারীদের আকর্ষণ করতে মেটা এই নতুন এআই প্রযুক্তি নির্ভর ফিচার চালু করেছে। ফেসবুকের প্রোফাইল পিকচার অ্যানিমেট করা যাবে। এছাড়াও ফেসবুক মেমোরি বা স্টোরির ছবি নতুন করে স্টাইলিং করা যাবে। টেক্সট পোস্টে জীবন্ত ব্যাকগ্রাউন্ড করা যাবে।

ফেসবুকের প্রোফাইল পিকচারে এবার সুক্ষ্ম মোশন বা চলাফেরা যোগ করা যাবে। আপনার ছবি যদি সিঙ্গল ছবি ও ক্যামেরার দিকে তাকিয়ে হয় তবে দেখা যাবে সেই ছবি হাত নাড়ছে, উড়ন্ত চুম্বন ছুড়ছে। মাথায় ভার্চুয়াল টুপি পরা থাকলে তা নিয়ে নাড়াচাড়া করছে।

ফেসবুকে মেমোরিতে ভেসে ওঠা পুরনো ছবি বেছে নিন অথবা স্টোরিতে নতুন ছবি বেছে নিন। রিস্টাইল অপশন বেছে নিন ট্যাপ করে। এআই প্রযুক্তি নির্ভর ফিচারের মাধ্যমে টেক্সট প্রম্পট যোগ করুন অথবা অ্যানিমেটেড বা ইলাস্ট্রেটেড প্রিস্টাইল বেছে নিন। আলো, মুড, রঙ এমনকি ব্যাকগ্রাউন্ড বদলানো যায়। এছাড়াও স্ট্যাটাস আপডেটে টেক্সট বা লেখা পোস্ট করলে তার সঙ্গে মুভিং বা চলমান ব্যাকগ্রাউন্ড যোগ করা যাবে।

Related Articles