WhatsApp-এ চালু হচ্ছে Schedule Message! কীভাবে কাজ করবে এই ফিচার?
যে টাইমে শিডিউল করা হবে ঠিক সেই সময়েই মেসেজ পৌঁছে যাবে নির্দিষ্ট WhatsApp নম্বরে ৷
Truth Of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের আকর্ষণ করতে ফের নয়া ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় মেটা কর্তৃপক্ষ। এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে শিডিউল ম্যাসেজ ফিচার। Schedule ফিচার চালু করার ফলে নির্দিষ্ট কোনও দিন অথবা নির্দিষ্ট সময়ে কোনও মেসেজ পাঠানো সম্ভব হবে ৷ শিডিউল টাইমে মেসেজ পাঠানোর জন্য আগে থেকে মেসেজের বার্তা সেট করে রাখতে হবে ৷ ফলে যে টাইমে শিডিউল করা হবে ঠিক সেই সময়েই মেসেজ পৌঁছে যাবে নির্দিষ্ট WhatsApp নম্বরে ৷
WABetainfo – র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চালু হবে সিডিউল মেসেজ ফিচার ৷ এর ফলে ব্যবহারকারীদের নির্দিষ্ট সময়ে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানোর ক্ষেত্রে আর মনে রাখতে হবে না। অথবা স্মার্টফোনে রিমান্ডার সেট করতে হবে না৷ আগে থেকেই সেই মেসেজ সিডিউল করা সম্ভব হবে ৷
Google Message-এ শিডিউল মেসেজ ফিচার চালু রয়েছে ৷ এমনকি, Instagram-এ দীর্ঘদিন এই ফিচার চালু থাকলেও WhatsApp এ চালু করা হচ্ছে এই প্রথম। প্রাথমিকভাবে শুধুমাত্র iOS এ ফিচারটি ব্যবহার করা যাবে ৷ Android এ কবে নতুন এই ফিচারটি আপডেট করা হবে তা জানানো হয়নি ৷ iOS Beta Version 26.7.10.72 তে এই ফিচারটি দেখা গেছে।
কীভাবে কাজ করবে এই Schedule ফিচার?
যে নম্বরে সিডিউল মেসেজ পাঠাবেন সেই নম্বরের চ্যাট উইন্ডো ওপেন করতে হবে ৷ টাইপ করতে হবে মেসেজ ৷ এবং সেখানেই থাকবে সিডিউল মেসেজ অপশন ৷ ওই অপশনে ক্লিক করলেই খুলে যাবে ক্যালেন্ডার। নির্দিষ্ট দিন এবং সময় সেট করার পর সেন্ড অপশনে ক্লিক করলেই শিডিউল ডেটে নির্দিষ্ট নম্বরে পৌঁছে যাবে আপনার বার্তা ৷






