প্রযুক্তি

মারণরোগ সৃষ্টিকারী টিউমারকে চিহ্নিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা! নতুন উদ্ভাবন বাঙালি গবেষকের

Artificial intelligence will identify malignant tumors! New invention of Bengali researcher

The Truth Of Bengal, Mou Basu: মারণরোগ ক্যানসারের নাম শুনলেই ভয় বুক কাঁপে সকলের। কারণ, এখনো ক্যানসার প্রতিরোধ করার ওষুধপত্র অনেক কম। কেমোথেরাপি ও রেডিয়েশনের শক অনেক রোগীই সহ্য করতে পারেন না। আবার ক্যানসারের চিকিৎসাও যথেষ্ট ব্যয়বহুল তাই অনেক গরিব রোগীর পক্ষে চিকিৎসা চালানোও কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্যানসার চিকিৎসায় নয়া দিশা দেখালেন বাঙালি গবেষক শৌর্য সেনগুপ্ত। শৌর্য এমন এক নয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেল যা খুব সহজে ক্যানসার সৃষ্টিকারী টিউমার চিহ্নিত করতে পারবে। ভিজ্যুয়াল ম্যাপের সাহায্যে রোগের ডায়াগনোসিস করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেল। IEEE Transactions on Medical Imaging জার্নালে প্রকাশিত হয়েছে।

শৌর্য এখন আমেরিকার বেকম্যান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েট স্তরের পড়ুয়া। তিনি জানান, “কোনোভাবে চিকিৎসকদের দক্ষতাকে অস্বীকার করা হচ্ছে না। এআই প্রযুক্তিকে কাজে লাগানো হবে ক্যানসার চিকিৎসায়। আমাদের লক্ষ্য হল প্রাথমিক স্তরেই ক্যানসার সৃষ্টিকারী টিউমারকে চিহ্নিত করা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা শুরু করা যায়। রোগীর প্রাণ বাঁচে। এখনো বহু উন্নয়নশীল দেশে ডাক্তারের সংখ্যা কম। এদিকে রোগীর দীর্ঘ লাইন নজরে পড়ে। আমাদের এআই প্রযুক্তি মডেল ডাক্তার ও রোগী দু’পক্ষকেই সাহায্য করবে।”

৩টি আলাদা আলাদা রোগ চিহ্নিতকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তির মডেলের জন্য। ২০ হাজারের বেশি ছবি পরীক্ষা করেছে এআই প্রযুক্তির মডেল। প্রথমে এআই মডেল সিমিউলেটেড ম্যামোগ্রামের ছবি পরীক্ষা করে দেখে। ৭৭.৮% নিখুঁত ভাবে দেখতে সফল হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রেটিনার অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির ছবি খতিয়ে দেখা হয়। এআই প্রযুক্তি ৯৯.১% সফল হয়েছে। তৃতীয় পর্বে এআই প্রযুক্তি চেস্ট এক্স রে খতিয়ে দেখে। ৮৩% নিখুঁত ভাবে চেস্ট এক্স রে খতিয়ে দেখতে পেয়েছে এআই প্রযুক্তি।

FREE ACCESS

Related Articles