প্রযুক্তি

Adobe Launches Firefly: অডিও, ভিডিও, ইমেজ তৈরি করতে অ্যাডোব নিয়ে এল ‘নেক্সট জেন’ Firefly AI স্টুডিও

এই 'নেক্সট জেন এআই স্টুডিও'র সাহায্যে সহজেই অডিও, ভিডিও এবং ইমেজ তৈরি করা যাবে

Truth of Bengal: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। অ্যাডোব এবার তার ফায়ারফ্লাই AI প্ল্যাটফর্মের নতুন সংস্করণ ‘নেক্সট জেন’ AI স্টুডিও বাজারে আনল। এই ‘নেক্সট জেন এআই স্টুডিও’র সাহায্যে সহজেই অডিও, ভিডিও এবং ইমেজ তৈরি করা যাবে (Adobe Launches Firefly)।

সহজে কন্টেন্ট তৈরি করতে Generate Soundtrack, Generate Speech (ভারতীয় ভাষা সহ), Firefly Video Editor এবং Prompt to Edit এর মতো টুলস এনেছে অ্যাডোব। ভারতীয় ব্যবহারকারীদের জন্য ফায়ারফ্লাইতে বহুভাষিক স্পিচ সিন্থেসিস যুক্ত হবে। এদিকে, Firefly Image Model 5 এর মাধ্যমে 4MP রেজোলিউশনের ছবি তৈরি করা যাবে। এছাড়া Firefly Custom Models ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ড বা স্টাইলে ছবি তৈরি করা যাবে।

Related Articles