২০২৭-র বিশ্বকাপে কি দেখা যাবে ‘রো-কো’ কে? স্পষ্ট করলেন মরকেল
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের মাথায় এখন থেকেই ঘুরপাক খাচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপের কথা।
Truth Of Bengal: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে লজ্জার হার হারতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। এরপর আগামী রবিবার থেকে গৌতির দল মাঠে নামবে সীমিত ওভারের সিরিজ খেলতে। এবার এই সিরিজে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের মাথায় এখন থেকেই ঘুরপাক খাচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপের কথা। ক্রিকেটের ওই মহারণে কি টিম ইন্ডিয়ার দুই সিনিয়র সদস্যকে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নে মরকেল জানান, ‘যদি ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকেন, তাহলে তাঁরা দেশের হয়ে বিশ্বকাপ খেলতেই পারেন। কেননা তাঁদের মত অভিজ্ঞ খেলোয়াড় অবশ্যই দরকার।’
এখানেই শেষ নয়, মরকেল আরও জানান, ‘আমি সব সময়ই বিশ্বাস করি অভিজ্ঞতার একটা বিশেষ দাম আছে। এছাড়া বিরাট ও রোহিত যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। তাঁরা জানেন, কিভাবে দলের প্রয়োজনে জ্বলে উঠতে হয়। আমি আবারও বলছি, যদি বিরাট ও রোহিত মনে করেন যে, তাঁরা ২০২৭-র একদিনের বিশ্বকাপে দেশের জার্সিতে খেলে নিজেদের সেরাটা দিতে পারবেন, তাহলে দলে থাকতেই পারেন। কিন্তু এখনও বিশ্বকাপ হতে আরও অনেকদিন বাকি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!’
শুধু কোচ হিসেবেই নয়, মরকেল যখন খেলোয়াড় হিসেবে ছিলেন তখন এই দুই ভারতীয় ক্রিকেটারকে কিভাবে সামলাতেন সেই সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন বিরাট ও রেহিতের কোচ হিসেবে দায়িত্ব পালন করছি, অথচ একটা সময় যখন খেলোয়াড় হয়ে ‘রো-কো’ জুটির বিরুদ্ধে বোলিং করেছি, তখন ওর দুজনেই আমার রাতের ঘুম কেড়ে নিত। বিরাট-রোহিত ফর্মে থাকলে যে কোনও বোলারের হাল কিরকম হত, তা আর আলাদা করে বলার দরকার পরে না। তবে আমার কাছে এখন একটাই লক্ষ্য দুই টেস্টে হারের পর ভারতের ড্রেসিংরুমে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে।’
এরপর প্রতিপক্ষ দল হিসেবে বলতে গিয়ে মরকেল জানান, ‘আসলে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে যে সাদা জার্সি থাকে, সীমিত ওভারে সেই জার্সি থাকে না। জার্সির রং ঝলমলে থাকে যা দলের মনোবলের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনে। এর পাশাপাশি বোলিং পরিবর্তনও খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন ঘটায়।






