Uncategorizedরাজ্যের খবর

বাংলায় কথা বলায় পরিযায়ী শ্রমিককে মার! এবার অভিযোগ ওড়িশায়

Truth Of Bengal: ফের ভীন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পর এবার ওড়িশা। বাংলা ভাষায় কথা বলায় মারধর করা হয় নওদার বাসিন্দাকে। এমনই  অভিযোগ করছেন আক্রান্ত নাসিরুদ্দিন। যিনি একজন ওড়িশার পরিযায়ী শ্রমিক। তিনি মুর্শিদাবাদের (Murshidabad) নওদার গোঘাটা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ স্পনসর নেই তো কি হয়েছে, তবুও সুপার কাপে খেলবে মহমেডান

জানা যায়, কাজের সূত্রে তিনি ওড়িশায় পটমন্দির এলাকায় পোশাক বিক্রি করতেন। বিগত আট বছর ধরে সেখানে পোশাক বিক্রি করেন। অভিযোগ, গত এক বছর ধরে বিজেপি সরকার হওয়ার পর সেখানে বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। তাঁর দাবি, লক্ষীপুজোর পর সেখানে পোশাক বিক্রি করতে গিয়েছিলেন। সেখানে পোশাক বিক্রি করে ফিরছে, সেই সময় কয়েকজন তাকে হঠাৎ করে বাংলাদেশী বলে মারধর কর বলে অভিযোগ। তাকে বেধড়ক মারধর করায় সে মুর্শিদাবাদে তার নিজের বাড়িতে ফিরে আসে। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বাড়ি ফিরে এসে আজ সকালে জানান, বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে একদল ব্যক্তি তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে নিজের গ্রামে ফিরেছেন। (Murshidabad)

Related Articles