Venkatesh Iyer: আগামী মরসুমে কেকেআর-এ থাকা নিয়ে মুখ খুললেন ভেঙ্কটেশ
কিন্তু আইপিএল শুরুর পর দেখা গেল নাইট পরিবারের সবচেয়ে দামি ক্রিকেটারটির পারফরম্যান্স ছিল একেবারে তলানিতে।
Truth of Bengal: গত আইপিএল-এর মেগা ইভেন্টে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে ভেঙ্কটেশ আইয়ারকে মেগা নিলামে কিনে নিয়েছিলেন। ঋষভ পন্থের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনিই পেয়েছিলেন সর্বোচ্চ অর্থ। যার পরিমাণ ছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। এর পাশাপাশি তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছিল দলের সহ অধিনায়কের দায়িত্ব-ও। কিন্তু আইপিএল শুরুর পর দেখা গেল নাইট পরিবারের সবচেয়ে দামি ক্রিকেটারটির পারফরম্যান্স ছিল একেবারে তলানিতে। গোটা আইপিএল- তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ১৪২ রান। ভেঙ্কটেশের এমন পারফরম্যান্স দেখে একেবারেই খুশি হননি নাইট টিম ম্যানেজমেন্ট কর্তাদের পাশাপাশি নাইট সমর্থকরাও। এবার টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাই শুরু হয়েছে ভেঙ্কটেশের কেকেআর শিবিরে থাকা নিয়ে জোড় জল্পনা (Venkatesh Iyer)।
আরও পড়ুনঃ Surendranath Banerjee: রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের ব্যাটার কেএল রাহুলকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন নাইট কর্তারা। এবং সেক্ষেত্রে ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাঁরা। এই খবর শোনার পরই সংবাদমাধ্যমের কাছে নিজের মত ব্যক্ত করেন মধ্যপ্রদেশের ব্যাটার। ‘আগামী আইপিএল-এ কেকেআর কর্তারা আমাকে দলে রাখবেন কি না, তা এখনও আমার কাছে স্পষ্ট নয়। কেননা আমি তাঁদের কাছ থেকে কোনওরকম কিছু শুনিনি (Venkatesh Iyer)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ভেঙ্কটেশ এখানেই থেমে না থেকে এরপর পাল্টা জিজ্ঞাসা করেন, ‘যাঁদের কাছে আমার নাইট শিবিরে থাকা নিয়ে এত মাথাব্যথা রয়েছে দুঃখের বিষয় তাঁদের ফোন নম্বর আমার কাছে কনন্ট্রাক্ট লিস্টে নেই। তাই তাঁরা কি বলছেন, বা কি ভাবছেন সেটা নিয়ে আমি অহেতুক মাথা ঘামাতে চাইছি না। আমার কাজ ক্রিকেট মাঠে ভাল পারফরম্যান্স করে নিজের ভবিষ্যৎ তৈরি করা। পাশাপাশি এটাও তাঁদের মাথায় রাখা উচিত আমার জন্য আমার দল-ই এত পয়সা খরচ করেছে। যদি কেউ ভেবে থাকেন শুধু আইপিএল খেলতে চেয়েছিলেন, তখন তার কাছে ২০ লক্ষ টাকাও মাঝে মাঝে অনেক মনে হত। এত বছর ক্রিকেটের মেগা ইভেন্ট খেলে এটাই আমি শুধু একা নই, অনেকেই শিখেছে।’ সব শেষে ভেঙ্কটেশ জানান, ‘এতদিন ক্রিকেট খেলে আমি এটাই বুঝেছি যে আমাদের ওপর অনেকের নজর থাকে। কিন্তু তার মধ্যে যাঁদের কথা শোনার মত, তাঁদের কথাতেই মনোযোগ দিতে হবে। এবং আমার জীবনে যাঁদের প্রত্যক্ষ গুরুত্ব রয়েছে, আমি কেবল তাঁদের কথারই জবাব দিই। বাকিদের নয় (Venkatesh Iyer)।






