Surendranath Banerjee: রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৮৮২ সালে সিটি কলেজ, ফ্রি চার্চ কলেজে অধ্যাপকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।
মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী: স্বাধীনতা সংগ্ৰামী, রাজনৈতিক ব্যক্তিত্ব, পন্ডিত, স্যার সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় (Surendranath Banerjee) কলকাতা মহানগরীর তালতলায় ১৮৪৮ সালের ১০ নভেম্বর জন্মগ্ৰহণ করেন। পিতা চিকিৎসক দুর্গাচরণ বন্দোপাধ্যায়, মাতা জগদম্বা দেবী। শৈশবে তালতলায় শিক্ষা জীবনের সূচনা হয়। ডভটন কলেজ থেকে বি এ পরীক্ষায় পাশ করেন। ১৮৬৯ সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৮৭১ সালে স্বদেশে ফিরে এসে শ্রীহট্টের অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট নির্বাচিত হন। ১৮৭৩ সালে একজন আসামিকে ফেরার লিপিবদ্ধ করার ক্রটিতে পদচ্যুত হন। ১৮৭৬ সালে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রদত্ত মেট্রোপলিটন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক পদে সংযুক্ত হন। কলকাতা পৌরসভার সদস্য হন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। ১৮৭৯ সালে বেঙ্গলী পত্রিকার মালিকানা-সহ সম্পাদক হন।
১৮৮২ সালে সিটি কলেজ, ফ্রি চার্চ কলেজে অধ্যাপকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। এরপর স্বীয় প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতা আরম্ভ করেন। ১৮৮৫ সালে ভারতের জাতীয় কংগ্ৰেসের জন্মলগ্নের সময় অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান ছিলেন (Surendranath Banerjee)। ১৮৯৩ সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। ১৮৯৫ সালে পুনা কংগ্ৰেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। ১৮৯৭ সালে ওয়েম্বলি কমিশনে সাক্ষ্য দিতে ইংল্যান্ড পাড়ি দেন। ১৮৯৯ সালে কলকাতা পৌরসভার সদস্য পদ থেকে অবকাশ নেন। ১৯০২ সালে আমেদাবাদ কংগ্রেস অধিবেশনে সভাপতির চেয়ার অলংকৃত করেন।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধের জন্য তার নেতৃত্বে আন্দোলন সংঘটিত হয়। ১৯০৬ সালে বরিশালে রাষ্ট্রীয় সমিতির অধিবেশনে সংযুক্ত হয়ে মিছিলের অভিযোগে আটক হয়ে কারাদন্ড ভোগ করেন। ১৯০৯ সালে সংবাদপত্রের প্রতিদিন হয়ে বিলেতে প্রেস সম্মেলনের সভার প্রতিনিধিত্ব করেন। ১৯১২ সালে বঙ্গভঙ্গ রোধ হওয়ার পর বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ১৯১৩ সালে কেন্দ্রীয় শাসন পরিষদের সভ্য ছিলেন। ১৯২১ সালে গান্ধিজির অসহযোগ আন্দোলনে যোগ দিলেও বৃটিশ প্রবর্তিত শাসন প্রণালীর সমর্থন ও মন্ত্রিত্ব গ্ৰহণ করেন।
বৃটিশ সরকার তাঁর আনুগত্যের হেতু ‘স্যার’ উপাধিতে শোভিত করেন। ১৯২৩ সালে তিনি (Surendranath Banerjee) স্বরাজ্য দলের প্রার্থী হয়ে ডা. বিধানচন্দ্র রায়ের নিকট পরাজিত হয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেন। তাঁর বিশ্বখ্যাত গ্ৰন্থ-‘A Nation in Making’ ভারতীয় রাজনীতি ও শাসনপ্রণালির ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করে। ১৯২৫ সালের ৬ আগষ্ট মহান রাজনীতিবিদ, অধ্যাপক, শিক্ষাবিদ মৃত্যুবরণ করেন।






