খেলা

কল্যাণীতে ডা: কে আর অধিকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন গৌতম মুখার্জী, দেব কুমার ভদ্র, ডা: সুব্রত সাহা, রঞ্জন নাথ ও সোমা বাছার।

Truth Of Bengal: ডা: কে আর অধিকারী কলেজের ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কল্যাণীতে। জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন  কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ডা: তপন কুমার অধিকারী এবং কলেজের পতাকা উত্তোলন করেন ডা: কে আর অধিকারী ট্রাস্টের সম্পাদিকা শুক্লা অধিকারী।

শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন গৌতম মুখার্জী, দেব কুমার ভদ্র, ডা: সুব্রত সাহা, রঞ্জন নাথ ও সোমা বাছার। ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার পর বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার তুলে দেন গ্রেটার কলকাতা ডক্টর অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডা: এস পি কুন্ডু, ডা: কে আর অধিকারী ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডা: পি কে  শর্মা, গভর্নিং বডির সদস্য দেব কুমার ভদ্র, গৌতম মুখার্জী, শুক্লা অধিকারী ও প্রিন্সিপাল ডা: তপন কুমার অধিকারী।

Related Articles